বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

আল-আকসার গোপন নথি চুরি করেছে ইসরাইল

আগস্ট ১, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

আল-আকসা মসজিদের সম্পত্তি ও ব্যবস্থাপনা সম্পর্কিত নথি ও দলিল চুরি করেছে ইসরাইল। খবর প্রেসটিভির।

জেরুজালেমে অবস্থিত মসজিদটির দেখভালকারী সংস্থা আল-কুদস ইসলামিক ওয়াকফ এই দাবি জানিয়েছে।

সংস্থাটির প্রধান হাসান খাতের গণমাধ্যমকে জানান, গত ১৪ জুলাই মসজিদ পার্শ্ববর্তী স্থানে গুলিতে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ও তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর দখলদার কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়। আমাদের বিশ্বাস ওই সময়েই মসজিদ থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ সকল তথ্যাদি সরিয়ে ফেলা হয়েছে।

খাত্তারের দাবি, ওই গোপনীয় দলিলাদির বেশিরভাগ ছিল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা সম্পর্কিত ও ধর্মীয় নানা গোপনীয় তথ্যাদিতে ভরপুর। তেল আবিব এসব তথ্যের অপব্যবহার করতে পারে বলে শংকা প্রকাশ করেন তিনি।

এর আগে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য নিহতের পর আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরাইল। এ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিভিন্ন নিরাপত্তা বেস্টনি ও মেটাল ডিটেক্টর গেইট বসিয়ে মসজিদ কুলে দেয় ইসলাইলি কর্তৃপক্ষ। তবে পঞ্চাশ বছরের নীচের কাউকে মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়।

পরবর্তী সময়ে এ নিয়ে সংঘর্ষ বাধে। এখন পর্যন্ত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১ হাজার ৪’শ জন।

পরে বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দার মুখে মেটাল ডিটেক্টর সরিয়ে তেল আবিব মসজিদটি আবারও খুলে দেয় ইসরাইল।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD