বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home ফেসবুক থেকে

হাওরের পানিতে তেজস্ক্রিয় বিষ আসলো কোত্থেকে?

এপ্রিল ২২, ২০১৭
in ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে ঝাঁকে-ঝাঁকে মারা যাচ্ছে মাছ, পাখি, জলজপ্রানী, হাঁস। পঁচা ধান, মরা মাছ, হাঁসের পঁচা দুর্গন্ধে বিপর্যস্ত পুরো হাওরের জনপদ। ধান ও মাছ পঁচার দুর্গন্ধ ও দুষিত পানিতে মানবদেহে দেখা দিচ্ছে মারাত্মক উপসর্গ।

বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে ওপেনপিট ইউরেনিয়াম খনি। বিশেষজ্ঞরা বলছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত ‘রামসার সাইট’-খ্যাত টাঙ্গুয়ার হাওরের এই বিপর্যয়ের জন্য ভারতের ইউরেনিয়ামের বিষক্রিয়াই দায়ী।

এশিয়ার দুটি বৃহৎ জলাশয় হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরের জলজপ্রাণীর মৃত্যুর জন্য ভারতের ইউরেনিয়াম খনিই যে দায়ী সেটা গত ডিসেম্বরে মেঘালয়ের স্থানীয় খাসি জনগোষ্ঠী সেই এলাকার রানিকর নদীর পানির রঙ নীল থেকে বদলে সবুজ হয়ে যেতে দেখে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছিল।

কিন্তু আমাদের সরকার হাওরের এই মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ব্যাপারে ততটাই নির্লিপ্ত থেকেছে, যেমনটা এই বিপর্যয়ের পরও নির্লিপ্ত আছে!!

বলা হচ্ছে— উজানের ঢলের পানি ও আগাম বন্যা নাকি এর জন্য দায়ী। তাহলে বন্যার পানি ও উজানের ঢলে প্রানী মরবে কেন? বন্যার পানিতে বিষ আসবে কোত্থেকে?

আরো বলা হচ্ছে- ভারতের কৃষিজমিতে ইউরিয়া সারের কারনে নাকি কাঁচা ধান পচে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে! যদি তাই হয়, তাহলে সেই বিষাক্ত পানি ভারতের মাছ, পাখি ও জলজপ্রানীর কোন ক্ষতি না করে বাংলাদেশের হাওরের সর্বনাশ করলো কি করে?

তার মানে নিশ্চয়ই কেউ ইচ্ছা করেই সেই বিষাক্ত পানির ঢল বাংলাদেশে ঢুকিয়ে দেবার জন্য আমাদের বাঁধ ভেঙে দিয়েছে! আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের এ বিষয়ে একটি উদ্বৃতি আজকে প্রথম আলোতে এসেছে। প্রথম আলোকে হানিফ বলেন, “বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। বাঁধ নির্মাণে দুর্নীতির কথা এসেছে। এই বিষয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। অনিয়মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

এটাতো প্রমানিত যে, ভারতের ইউরেনিয়াম খনির তেজস্ক্রিয়তা মিশ্রিত পানির ঢল রক্ষার্থে আমাদের দেয়া বাঁধটি কেউ না কেউ ভেঙে দিয়েছে।

এটাও পরিস্কার যে, ভারতের ইউরেনিয়াম খনির তেজস্ক্রিয়তা মিশ্রিত পানির বিষক্রিয়াই হাওরের বিপর্যয়ের জন্য দায়ী।

এমনটাই ঢাকার আণবিক শক্তি কমিশনের প্রধান আজকে গণমাধ্যমকে বলেছেন যে, “ইউরেনিয়ামের কারণেই পানির রঙ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এর কারণেই পানির নিচের মাছ-ব্যাঙ মারা যাচ্ছে। সাধারণত ধান পঁচে যে আমোনিয়া গ্যাস সৃষ্টি হয় তাতে এতো মাছ মারা যাওয়ার কথা নয়।”

Tuhin Malik   এর ফেসবুক থেকে

সম্পর্কিত সংবাদ

ইসলাম

আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

ফেব্রুয়ারি ১২, ২০২৪
ফেসবুক থেকে

আজ মুন্সিগঞ্জের বাবা আদম শহীদের শাহদাতবার্ষিকী

সেপ্টেম্বর ২০, ২০২৩
ফেসবুক থেকে

যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো! (পর্ব – ০৩)

জুলাই ১৭, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Small Guide to 100 percent free Revolves 29 40 free spins no deposit required Incentives Within the Better Casinos Canada

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD