মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home ফেসবুক থেকে

শাকিব খানের মত প্রতারক নায়ক হয় কি করে?

এপ্রিল ১১, ২০১৭
in ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

গনজাগরন মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেছেন,  ‘শাকিব খানের মতো একজন প্রতারক আবার নায়ক হয় কি করে? সে তো একজন খলনায়ক; রিয়েল লাইফ ভিলেন।’

গতকাল একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে চিত্রনায়িকা অপু বিশ্বাস সাকিবের সাথে তার বিয়ে ও সন্তানে কথা ফাঁস করার পরই ফেসবুক পোষ্টে এমন মন্তব্য করেন ইমরান সরকার।

ইমরান তার ফেসবুক পোষ্টে বলেন, ‘অপু বিশ্বাসের উচিত কান্নাকাটি বন্ধ করে এই ক্রিমিনালকে উপযুক্ত শিক্ষা দেয়া। সেটাই এই মুহূর্তে প্রয়োজন বেশি।’

ইমরান সরকারের ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-

“শাকিব খানের মতো একজন প্রতারক আবার নায়ক হয় কি করে? সে তো একজন খলনায়ক; রিয়েল লাইফ ভিলেন। অপু বিশ্বাসের উচিত কান্নাকাটি বন্ধ করে এই ক্রিমিনালকে উপযুক্ত শিক্ষা দেয়া। সেটাই এই মুহূর্তে প্রয়োজন বেশি।”

ইমরান এইচ সরকারের ফেসবুক পোষ্ট

 

 

 

 

 

 

 

তার এই ফেসবুক পোষ্টে অনেককেই সাকিব খানের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

রোজি ইসলাম নামে একজন মন্তব্য করেছেন,  ‘যে মেয়েটা তার ক্যারিয়ার বাচানোর জন্য ১০ মাস এদিক ওদিক ঘুরে বেরালো। একা একা সন্তানের জন্ম দিল নিজের ক্যারিয়ার ধংস করল তাকে যদি বিশ্বাস ঘাতক বলা হয় তাহলে ও একটা গ্রেট লুচ্চা। আরেফিন রুমির মত ওরেও বয়কট করা উচিৎ।’

এমদাদ হোসাইন নামে একজন লিখেছেন,  ‘আমি প্রথমেই বলছি,,, আমি শাকিবের গুণগ্রাহী নই!! বিয়ে হয়েছে ২০০৮ সালে বাচ্চা হয়েছে ২০১৬ সালে! আজকের পূর্বে কেউ জানতো না যে শাকিব বা অপু বিবাহিত,, আমার প্রশ্ন,,, এতদিন বিয়ের বিষয়ে গোপনীয়তা কেন? দোষ যদি হয় তবে উভয়েরই হয়েছে!! শুধু নারীর পক্ষে সাফাই গাওয়া অযৌক্তিক!! নারীকে অসহায় নয় মানুষ হিসেবে যদি বিষয়টা বিশ্লেষণ করেন তবে উক্ত বিষয়টি গোপনীয়তার জন্য উভয় সমান অপরাধী! সন্তান দুজনের ইচ্ছার প্রতিফলন!! সমতার দৃষ্টিতে দুজনকে আমি অবৈধ কামুক হিসেবে আখ্যায়িত করছি!!!যদিও কামুকতা অবৈধ অনেকে মানতে চাইবেন না!!’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রায় এক বছর আড়ালে থাকার পর গতকাল বিকেলে নিউজ টোয়েন্টিফোরের সরাসরি অনুষ্ঠানে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সঙ্গে ছিল ছেলে আব্রাহাম খান জয়।

অনুষ্ঠানে অপু বলেন, তাঁর সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। শাকিবের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয়েছে তাঁর। তাঁদের ছেলের জন্ম হয় ভারতের কলকাতার একটি হাসপাতালে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। টেলিভিশনের পুরো অনুষ্ঠানে অপু শুধু শাকিবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েই কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, ‘আমাকে প্রতিনিয়ত সে (শাকিব) ঠকিয়ে গেছে। আমি তো তাকে ঠকাইনি। আমাকে সে বিয়ে করেছে। আমাকে বলেছে, “অপু, সব লুকায় রাখো।”  কাঁদতে কাঁদতে অপু বলেন, ‘আমি সবকিছু জীবন দিয়ে আগলে রাখছি। তার বিনিময়ে ছোট্ট একটু সম্মান চাইছি।’
পরে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অপুর সঙ্গে তাঁর বিয়ের কথা স্বীকার না করলেও সন্তান আব্রাহাম তার বলে স্বীকার করেন।

টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে অপু বিয়ে আর সন্তানের কথা বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শাকিব। তিনি বলেন, সন্তানের দায়িত্ব নেবেন, কিন্তু অপুর নয়।

অপুর টিভি সাক্ষাৎকারকে একটি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন শাকিব।

 

Save

Save

Save

সম্পর্কিত সংবাদ

ইসলাম

আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

ফেব্রুয়ারি ১২, ২০২৪
ফেসবুক থেকে

আজ মুন্সিগঞ্জের বাবা আদম শহীদের শাহদাতবার্ষিকী

সেপ্টেম্বর ২০, ২০২৩
ফেসবুক থেকে

যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো! (পর্ব – ০৩)

জুলাই ১৭, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD