রবিবার, মে ৩১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

একজন নির্লোভী ভোট চোর!

জানুয়ারি ৭, ২০২২
in slide, সম্পাদকের কলাম
Share on FacebookShare on Twitter

রুদ্র আহনাফ

বর্তমান বিশ্বের রাষ্ট্র্রপ্রধানদের মধ্যে যদি মিথ্যাবাদী, ভন্ড, বাটপার, মুনাফিক, অসৎ, দুর্নীতিবাজ ও খুনিদের তালিকা করা হয় তাহলে তালিকার প্রথমে থাকবে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। কারণ, তার মতো এমন দুই নম্বর রাষ্ট্রপ্রধান আর কোনো দেশে নাই।

বুধবার ছাত্রলীগের একটি সভায় শেখ হাসিনা দাবি করেছেন-যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার লোভ তার নাই। এরপর বৃহস্পতিবার আরেক সভায়-তার দলকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

শেখ হাসিনার দাবি-তার সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছে, তাই মানুষ তাকে বার বার ভোট দিচ্ছে। তিনি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশের মানুষ তাকে চায় বলেই তিনি বারবার ক্ষমতায় আছেন।

প্রশ্ন হল-অতীত কি বলে? কেমন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসেছিলেন? এরপর তার শাসনামলের দুইটি নির্বাচন কেমন ছিল? দেশের মানুষ কি এসব ভুলে গেছে?

ইতিহাস বলে-২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে এদেশের মানুষ ভোট দিয়েছিল বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটকে। মানুষ শেখ হাসিনার নৌকায় ভোট দেয়নি। কিন্তু ভারতের চাপে ফখরুদ্দিন-মইনুদ্দিন ভোটের ফলাফল পাল্টিয়ে শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়েছিল।

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন আসলে কোনো নির্বাচন ছিল না। শেখ হাসিনার ১৫৪ জন এমপিই ছিল অবৈধ। তারা জনগণের কোনো ভোটে নির্বাচিত হননি। আর বাদ বাকীগুলোও র‌্যাব-পুলিশ ও বিজিবির পাহারায় নৌকায় সিল মেরে এমপি হয়েছিল। সেই বার জোর করে শেখ হাসিনা সরকার গঠন করেছিল। দেশ-বিদেশের কেউ শেখ হাসিনার সরকারকে তখন বৈধতা দেয়নি। এমনকি ২০১৭ সালে যখন আদালত হাসিনার বিনাভোটের ১৫৪ এমপিকে অবৈধ ঘোষনার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই শেখ হাসিনা প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেন।

তারপর, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের কথা আর নতুন করে বলার কিছু নাই। দিনের ভোট রাতে হয়েছে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পৃথিবীর ইতিহাসে এমন ভোট ডাকাতির নজির নেই।

এরপরও শেখ হাসিনা বলছেন-যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার লোভ তার নাই। এসব কথা শুধু একজন পাগলের পক্ষেই বলা সম্ভব।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD