বুধবার, জুন ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

নারীবাদ হলো ভণ্ডামী: যুক্তরাষ্ট্রের রাজনীতিক (ভিডিও)

জুন ২১, ২০১৯
in Top Post, অন্যান্য খবর, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কর্মী ও বক্তা ক্যানডেইস ওয়েনস নারীবাদকে ভণ্ডামী বলে অভিহিত করেছেন। সম্প্রতি এক বক্তৃতায় তিনি বলেন নারীবাদ আসলে ভণ্ডামী এবং এটি নারীদেরকে উপরে ওঠানোর বদলে বরং নিচে ফেলে দিচ্ছে।

ট্রামপন্থী রক্ষণশীল ঘরানার এই রাজনীতিক তরুণীদের উদ্দেশ্যে এক বক্তৃতায় এ কথা বলেন। বক্তৃতাটির ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বক্তৃতায় ক্যানডেইস তার এক বান্ধবীর গল্প বলেন। বান্ধবীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আমি অনেক দেরিতে বুঝতে পারি যে নারীবাদ হলো ভণ্ডামী। আমার বয়স এখন ৫৫ এবং এখনও অবিবাহিত। সন্তান নেওয়ার বয়স আমার পার হয়ে গেছে এবং সুখি হওয়ার জন্য এখন আমাকে ওষুধ নিতে হচ্ছে। আমি যদি অতীতে ফিরে যেয়ে কিছু করতে পারতাম তাহলে সেটা হল নারীবাদের ভণ্ডামী সম্পর্কে নিজেকে সতর্ক করা।”

ক্যানডেইস বলেন, নারীবাদী হওয়ার কারণে তার সেই বান্ধবী এখন অনুশোচনায় ভোগেন।

ক্যানডেইস তার বক্তৃতায় বলেন, নারীবাদ সংক্রান্ত একটি কোর্স- ‘ফেমিনিজম ১০১’ তিনি কলেজে থাকতে পড়েন এবং তখনই উপলব্ধি করেন নারীবাদ তার জন্য নয়।

তিনি আরও বলেন, নারীবাদ বামদের দ্বারা ‘ছিনতাই’ হয়ে গেছে।

বক্তৃতায় মাইলি সাইরাস, লেনা ডানহ্যাম ও চেলসি হ্যান্ডলারের মতো নারীবাদী সেলিব্রিটিদের নাম উল্লেখ করে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে ক্যানডেইস বলেন, “আপনাদের কী মনে হয় তারা সুখি? কোনো অবস্থাতেই তারা সুখি নয়। এজন্যই আমি মনে করি নারীবাদ হলো ভণ্ডামী। এটি নারীদের উপরে ওঠানোর বদলে ছিন্নবিচ্ছিন্ন করে নিচে ফেলে দিচ্ছে।”

নারীদের প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে গড়ে ওঠা #মিটু আন্দোলনের বিরোধীতা করেও এর আগে আলোচনায় এসেছিলেন ক্যানডেইস।

সূত্র: ঢাকা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD