শনিবার, জুলাই ১১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ট্রাম্পের সিদ্ধান্ত সর্বশক্তি দিয়ে রুখবে হামাস

ডিসেম্বর ১৯, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের দখল করা বায়তুল মুকাদ্দাস শহর হচ্ছে ফিলিস্তিনের চিরদিনের রাজধানী। গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ইস্যুতে মিশরের তোলা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়ায় সংগঠনটি ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে একথা বলেছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের সবসময়ের রাজধানী এবং আমেরিকা ও ইসরাইলের সিদ্ধান্তের কারণে তা পরিবর্তন হয়ে যাবে না। এর পাশাপাশি সংগঠনটি বলেছে, বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি ও তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে নেয়ার যে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তা ঠেকাতে হামাস তার সর্বশক্তি নিয়োগ করবে।

বায়তুল মুকাদ্দাসের মর্যাদা রক্ষা করার জন্য সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে। এছাড়া, বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদের বিষয়ে কোনো রকমের ভুল পদক্ষেপ নিলে ইসরাইলকে তার মূল্য দিতে হবে বলেও হামাস উল্লেখ করেছে।

এদিকে, পশ্চিম তীরের রামাল্লাহ শহরভিত্তিক ফাতাহ আন্দোলনও ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেয়ায় আমেরিকার সমালোচনা করেছে। ফাতাহ দলের প্রধান ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনা বলেছেন, আমেরিকার এই ভেটো ইসরাইলের দখলদারিত্ব ও আগ্রাসনের প্রতি সম্পূর্ণভাবে পক্ষপাতপূর্ণ। ফাতাহ দলটিকে অনেকটা পশ্চিমা ঘেঁষা মনে করা হয়।

সূত্র: পার্সটুডে

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • Enjoy 100 percent free Slots From the Ports From Las vegas Online casino

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Casino

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD