শনিবার, মে ৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘রোহিঙ্গা’ উচ্চারণই করলেন না পোপ

নভেম্বর ২৮, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মিয়ানমারে পোপ ফ্রান্সিস তাঁর ভাষণে একবারও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি। তবে তিনি ‘প্রতিটি জাতিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা’ রাখার দাবি জানিয়েছেন। খবর বিবিসির।

মানবাধিকার সংগঠনগুলো রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য পোপের প্রতি আহ্বান জানিয়েছিল। যদিও মিয়ানমারের ক্যাথলিক চার্চ তাঁকে বলেছিল, রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা হলে তা ক্যাথলিকদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।
পোপ ফ্রান্সিস বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু।

নির্যাতনের মুখে গত আগস্টের পর থেকে দেশটির রাখাইন রাজ্য থেকে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ ওঠে। মিয়ানমার সরকার তাঁদের রোহিঙ্গা বলতে নারাজ। ওই সম্প্রদায়কে বাঙালি বলে উল্লেখ করে মিয়ানমার। তাদের দাবি, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অবৈধভাবে মিয়ানমার ঢুকেছে। কাজেই মিয়ানমারের জাতিগোষ্ঠীর তালিকায় তাদের থাকা উচিত না।

সরাসরি রোহিঙ্গাদের কথা উল্লেখ না করলেও ভাষণে জাতিগোষ্ঠীর অধিকার রক্ষার প্রতি পোপ তাঁর শক্ত অবস্থান তুলে ধরেন। পোপ বলেন, মিয়ানমারকে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। সমাজের প্রতিটি সদস্যের মর্যাদা ও অধিকারের ভিত্তিতে এই শান্তি আনতে হবে।

ফ্রান্সিস বলেন, মিয়ানমারের সবচেয়ে বড় সম্পদ হলো দেশটির জনগণ। কিন্তু দীর্ঘদিন ধরেই নাগরিক সংঘাত ও সহিংসতার ফল ভোগ করে যাচ্ছে এই জনগণ; যা গভীর বিভাজনের সৃষ্টি করেছে।

পোপ ফ্রান্সিস অতীতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছেন। রোহিঙ্গাদের সমর্থনে তিনি তাঁদের ‘ভাই ও বোন’ বলে অভিহিত করেন।

ভাষণ দেওয়ার আগে পোপ ফ্রান্সিস মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। সু চিও তাঁর ভাষণে সরাসরি রোহিঙ্গা মুসলিমদের কথা উল্লেখ করেননি। তবে তিনি স্বীকার করেন যে রাখাইনের পরিস্থিতি ‘বিশ্বের ব্যাপক মনোযোগ আকর্ষণ’ করেছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD