রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

এনটিভি এতো ভয় পেল কেন আমার বক্তব্য প্রচারে?

জুলাই ৬, ২০১৭
in Top Post, ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

এনটিভির টকশোতে নিজের গুরুত্বপূর্ণ বক্তব্যকে কাটছাট করে বা কেটে দিয়ে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সংবিধান বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল।

গতকাল নিজের ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান,  এনটিভির একটি টকশোতে ফরহাদ মজহারের অপহরণ বিষয়ক প্রায় সবগুলো কথা কেটে দিয়ে প্রচার করা হয়েছে।

গতকাল রাত ১২টায় এনটিভিতে প্রচারিত টকশোটি রেকর্ড করা হয়েছিলো সন্ধ্যায়।  আসিফ নজরুল দাবি করেন সেই টকশোতে ফরহাদ মজহার সম্পর্কিত প্রায় সব কথা কেটে/বাদ দেয়া হয়েছে।

এনটিভির এমন কাণ্ডে বিস্ময় প্রকাশ করে আসিফ নজরুল বলেন, আমি বুঝতে পারছি না এনটিভি এতো ভয় পেল কেন আমার বক্তব্য প্রচারে? দেশের পরিস্থিতি কি সত্যি এতো ভয়াবহ হয়ে গেছে?

তিনি তার স্ট্যাটাসে আরো লিখেন, জীবনে কখনো এমন ঘটনা আগে ঘটেনি আমার টক শো নিয়ে। আজ কেন হলো? আমি অনুষ্ঠানের সঞ্চালককে প্রশ্ন করলাম। তিনি বললেন তিনি কিছু জানেন না এব্যাপারে!

আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসটি অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

“এনটিভির টক শো
ফরহাদ মজহার ও অন্যান্য বিষয়ে আজ আমি একটি টক-শো তে অংশ নেই এনটিভিতে। অনুষ্ঠানটি রেকর্ড হয় আজ সন্ধ্যায়। এখন রাত ১২ টায় তা প্রচারের সময় দেখি ফরহাদ মজহার সংক্রান্ত বিষয়ে আমি যা বলেছি তার প্রায় সবকিছু কেটে দেয়া হয়েছে।
আমি বুঝতে পারছি না এনটিভি এতো ভয় পেল কেন আমার বক্তব্য প্রচারে? দেশের পরিস্থিতি কি সত্যি এতো ভয়াবহ হয়ে গেছে?
জীবনে কখনো এমন ঘটনা আগে ঘটেনি আমার টক শো নিয়ে। আজ কেন হলো? আমি অনুষ্ঠানের সঞ্চালককে প্রশ্ন করলাম। তিনি বললেন তিনি কিছু জানেন না এব্যাপারে!
আশ্চর্য না সবকিছু?”

উল্লেখ্য,  বেসরকারি টেলিভিশন এনটিভি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু।  কথিত বিভিন্ন অভিযোগে বিএনপি ও বিরোধী মতাবলম্বীদের মালিকানাধিন বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল সরকার বন্ধ করে দিলেও এনটিভি এখনো বহাল তাবিয়তেই চলছে।

 

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD