বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ফ্লোরিডায় পাঁচজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

জুন ৫, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পাঁচজনকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। আজ সোমবার ফ্লোরিডার অরল্যান্ডোতে প্রধান বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র নেই।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অরল্যান্ডোতে ফিয়াম্মা ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের সাবেক একজন কর্মী গুলি করে পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা করেন। সম্ভবত কোনো কারণে নিজের সাবেক কর্মস্থল নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।

স্থানীয় অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় সূত্র বলছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেলি অ্যাডামস নামে এক নারী হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ঘটনাটি তিনি তাঁর বোনের কাছ থেকে শুনেছেন। তাঁর বোন ফিয়াম্মাতে কাজ করেন। তাঁর বোন শৌচাগারে ছিলেন, সেখান থেকে একটি শব্দ শুনে বের হয়ে আসেন। এসে দেখেন একজন মাটিতে পড়ে আছে। তিনি বলেন, ‘আমি দেখেছি, আমার বস মারা গেছে।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬
Home Post

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬
Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD