বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home ফেসবুক থেকে

বিদায়বেলায় অনেক দোয়া আর লাল সালাম রইলো কমরেড

মে ২১, ২০১৭
in ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

আলী আহমেদ মাবরুর

জাগপা সভাপতি, সংগ্রামী রাজনীতিবীদ শফিউল আলম প্রধান ইন্তেকাল করেছেন…

হঠাৎ করেই খবরটা পেলাম। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই। আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি মানুষটার। সর্বশেষ জাগপা আয়োজিত গত বছরের ইফতার মাহফিলে তার সাথে দেখা হয়েছিল। সেই ইফতার মাহফিলের কয়েকদিন আগে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে দেখা। সেখানেই তিনি জাগপার ইফতার মাহফিলে যাওয়ার দাওয়াত দিলেন। নগদ অামন্ত্রনপত্র দিলেন। সংগে মৌখিক দাওয়াত। এরপর আবার বেশ কয়েকবার ফোন দিয়ে তাগাদাও দিলেন।

সেখানে গিয়ে শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল ভাই, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীভাইসহ অনেককেই পেলাম। আমার কাছে সেই ইফতার মাহফিলটা স্মরনীয় একটা আয়োজন, কেননা সেদিন তিনি আমাদের অসম্ভব সম্মান দিয়েছিলেন। একটা বড় টেবিল তিনি রেখেছিলেন শহীদ পরিবার ও অপহৃত পরিবারের সদস্যদের জন্য। আমরা জামায়াতের শহীদ দায়িত্বশীলদের পরিবারদের সদস্যরা ছাড়াও ঐ টেবিলে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী, চৌধুরী আলমের পরিবারসহ আরও অনেকগুলো ভিকটিম পরিবার বা পরিবারের প্রতিনিধি সেখানে ছিল। ইফতারির আগে তার ভাষনেও তিনি নাম ধরে ধরে আমাদের শহীদ নেতৃবৃন্দের কথা বলেছিলেন।তিনি আমাদেরকে এবং ব্যক্তিগতভাবে নিজেকে কমরেড বলতেন। আর বিপ্লবী লাল সালাম দিতেন। আপনার বিদায়বেলায়ও আপনার জন্যও অনেক দোয়া আর লাল সালাম রইলো, কমরেড…আল্লাহ আপনার নেক আমলগুলো কবুল করে নিন। আমিন
Ali Ahmad Mabrur    এর ফেসবুক থেকে

 

সম্পর্কিত সংবাদ

ইসলাম

আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

ফেব্রুয়ারি ১২, ২০২৪
ফেসবুক থেকে

আজ মুন্সিগঞ্জের বাবা আদম শহীদের শাহদাতবার্ষিকী

সেপ্টেম্বর ২০, ২০২৩
ফেসবুক থেকে

যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো! (পর্ব – ০৩)

জুলাই ১৭, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Small Guide to 100 percent free Revolves 29 40 free spins no deposit required Incentives Within the Better Casinos Canada

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD