শুক্রবার, মে ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

কিম জং উনের সাথে সাক্ষাৎ হবে ‘গর্বের বিষয়’: ট্রাম্প

মে ২, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপযুক্ত সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে তিনি গর্ববোধ করবেন। ট্রাম্প সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “যদি তার সঙ্গে সাক্ষাৎ করাটা উপযুক্ত কাজ হয় তাহলে নিঃসন্দেহে আমি তা করব। সেটা হবে আমার জন্য গর্বের বিষয়।”

এর একদিন আগে তিনি কিমকে ‘অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন মানুষ’ বলে অভিহিত করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এসব মন্তব্য করলেন যখন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন-পিয়ংইয়ং উত্তেজনা তুঙ্গে রয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র শ্যান স্পাইসার বলেছেন, অবিলম্বে উত্তর কোরিয়াকে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে।  কিমের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, “বোঝাই যাচ্ছে, এটা উপযুক্ত সময় নয়।

এর আগে ট্রাম্প রোববার সিএসবিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, কিম জং-উন অতি অল্প বয়সে ‘অত্যন্ত কঠিন কিছু ব্যক্তির বিরুদ্ধে লড়াই করে’ নেতা হয়েছেন। ট্রাম্প আরো বলেন, মানসিক দিক দিয়ে কিম সম্পূর্ণ সুস্থ কিনা তা তিনি জানেন না।

উত্তর কোরিয়ার নেতা সম্পর্কে তার ধারণা কি- সিবিএসের এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “মানুষ প্রশ্ন করে তিনি কি মানসিকভাবে সুস্থ? আমার এ ব্যাপারে মোটেই ধারণা নেই। তবে মাত্র ২৬ বা ২৭ বছর বয়সে তিনি পিতাকে হারান। এ অবস্থায় স্বাভাবিকভাবেই কিছু কঠিন মানুষের সঙ্গে যুদ্ধ করে বিশেষ করে জেনারেলদের সঙ্গে যুদ্ধ করে তাকে নেতা হতে হয়েছে।”

ট্রাম্প আরো বলেন, “তিনি অতি অল্প বয়সে ক্ষমতা হাতে পেয়েছেন। আমি নিশ্চিত যে, বহু মানুষ তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চেয়েছে। হয়তো তার ফুফা তার কাছ থেকে ক্ষমতা নিতে চেয়েছিল। কিন্তু তিনি তা হতে দেননি। কাজেই বোঝাই যায়, তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ।”

সূত্র: পার্স টুডে

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD