• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

‘দেশে সরকার বলে কিছু নেই’

এপ্রিল ২৭, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের একটি বৃহত্তর অঞ্চলে বন্যার মতো এই দুর্যোগের সময় হাওরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের বাইরে থাকা প্রমাণ করে যে দেশে এখন সরকার বলে কিছু নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর আরও আগেই যাওয়া উচিত ছিল।

এদিকে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, হাওর এলাকায় সাহায্য করতে এগিয়ে আসা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে ত্রাণ তৎপরতা চালাতে দিতে বাধা দিচ্ছে সরকার। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।

রিজভী অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আগামীকাল শুক্রবার সুনামগঞ্জে যাওয়ার কথা ছিল। গতকাল প্রধানমন্ত্রীর সফরের অজুহাত তুলে স্থানীয় প্রশাসন বিএনপির ত্রাণ প্রতিনিধিদলের সফর ‘বানচাল’ করে দেয়।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, অধিকাংশ উপদ্রুত এলাকায় বিপন্ন মানুষগুলোর কাছে সরকারের সহায়তা পৌঁছায়নি। নেত্রকোনায় হাওর এলাকায় সরকারের এক মন্ত্রী গুটিকয়েক দুর্গত মানুষকে ত্রাণ দিয়ে ঢাকায় চলে এসেছেন। দুর্গত মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে।

রিজভী দাবি করেন, ‘যাদের সমর্থনে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, তারা যাতে বিরূপ না হয়, সে জন্য পানিতে ইউরেনিয়াম বর্জ্যের কারণে বিষক্রিয়ার বিষয় নিয়েও ক্ষমতাসীনরা জনগণের সামনে স্পষ্ট কিছুই তুলে ধরছে না। ক্ষমতাসীনদের মহা বিজ্ঞানীরা কেন হাওর অঞ্চলের ব্যাপক মড়কের কারণ ব্যাখ্যা করছেন না তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।’

সূত্র: প্রথম আলো

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD