বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মার্কিন রণতরী ডুবিয়ে দেবে উ. কোরিয়া!

এপ্রিল ২৪, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস কার্ল ভিনসন যে কোনো মুহূর্তে ডুবিয়ে দিতে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার বিপ্লবী সেনাবাহিনীর সক্ষমতা কতটা, মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার হাতেনাতে তার প্রমাণ দেয়া হবে বলেও হুমকি দিয়েছে দেশটি। খবর বাসস’র।

উত্তর কোরিয়া একের পর এক পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালাতে থাকায় ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এরই প্রেক্ষিতেই মার্কিন নৌসেনার কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরীয় উপদ্বীপের দিকে পাঠিয়েছে আমেরিকা। জাপানের নৌসেনাও মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দিয়েছে। তার পরই রোববার ফের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া।

কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে কিছু জানায়নি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শনিবার জানিয়েছেন, ‘কয়েক দিনের মধ্যেই’ কোরীয় উপকূলের কাছে পৌঁছবে নৌবহরটির।

রোববার উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির মুখপত্র রডং সিনমুনে লেখা হয়েছে, ‘একটা মাত্র আঘাতেই যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটিকে ডুবিয়ে দিতে আমাদের বিপ্লবী সেনাবাহিনী প্রস্তুত।’

ইউএসএস কার্ল ভিনসনে যে আঘাত হানা হবে, তাতে গোটা বিশ্ব হাতেনাতে প্রমাণ পাবে উত্তর কোরিয়া সেনাবাহিনীর সক্ষমতা ঠিক কতটা। এমন কথাও লেখা হয়েছে কোরীয় সংবাদপত্রটিতে।

কোরীয় উপদ্বীপের দিকে যে মার্কিন নৌবহরটি এগোচ্ছে। সেটির সঙ্গে যুক্ত হয়েছে জাপানি নৌসেনার দুটি যুদ্ধজাহাজও। পশ্চিম প্রশান্ত মহাসাগরের বুকে জাপান ও যুক্তরাষ্ট্র যৌথ মহড়া চালাবে। মার্কিন নৌসেনা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে তেমনই একটি যৌথ মহড়া শেষ করেছে।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬
Home Post

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬
Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD