• যোগাযোগ
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

রুবেলের জন্যই অবসরে মাশরাফি!

এপ্রিল ৬, ২০১৭
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিলেন মাশরাফি মর্তুজা। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সবাইকে জানিয়ে দেন, এটিই হতে যাচ্ছে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজ। অধিনায়কের আকস্মিক এই সিদ্ধান্তের পেছনের কারণ জানতে মরিয়া সবাই।

 

হঠাৎ নেয়া এ সিদ্ধান্তের কারণ জানতে ইতোমধ্যে নেমে পড়েছেন অনেকে। তবে মাশরাফি জানিয়েছেন তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই তার নেয়া এ সিদ্ধান্ত।

 

কলম্বোতে সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, রুবেল হোসেনকে দলে সুযোগ করে দেয়াটা তার অবসরের অন্যতম কারণ!

 

উল্লেখ্য, গত নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার রুবেল হোসেনের জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে। যা মেনে নিতে পারেননি মাশরাফি মর্তুজা। যার ফলে হুট করে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হন জাতীয় দলের সফল এ পেসার।

 

রুবেল হোসেন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পেসারদের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। রুবেল শেষ সিরিজে ৭ উইকেট নিয়েছিল, কিন্তু এই সিরিজে ও স্কোয়াডেই নেই। যখন আমি দেখলাম ও দলে নেই, সেটা আমাকে খুব আঘাত করেছে। মনে হলো ও (রুবেল) আমার জন্য খেলতে পারছে না। তখন এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল।’

 

রুবেল হোসেনের দলে থাকা উচিত এবং তিনি মনে করেন তার জন্যই দলে সুযোগ মিলছে না ডানহাতি গতি তারকার উল্লেখ করে সাংবাদিকদের মাশরাফি মর্তুজা জানান, ‘শুধু আমার জন্যই রুবেল থাকতে পারেনি। যদি আমি অধিনায়ক না থাকতাম, তাহলে রুবেল খেলতে পারতো। আমার চেয়ে ওর পারফরম্যান্স ভালো। আমি মনে করি ওর থাকা উচিত। আমার কাছে মনে হয়েছে, এটাই সেরা সময় আমাদের নতুন ক্রিকেটারদের তৈরি করার জন্য। বড় মঞ্চের জন্য তারা যেন ধীরে ধীরে প্রস্তুত হতে পারে, এটা মাথায় কাজ করেছে।’

 

বাংলাদেশ ক্রিকেট দল তরুণ ক্রিকেটারদের নিয়ে সামনের দিনগুলোতে আরো ভালো করবে এবং ছোট ফরম্যাটেও বিশ্বক্রিকেটে বড় দলের তকমা দখল করবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন মাশরাফি মর্তুজা।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য
অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
আজ বঙ্গ বিজয়ের দিন
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD