বুধবার, জুলাই ২২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

বাংলাদেশে আইপিইউর সম্মেলন এক প্রহসন: বিএনপি

এপ্রিল ৩, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি মনে করে যে দেশে মানুষের মানবাধিকার লুণ্ঠিত, যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, সে দেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)এর সম্মেলন প্রহসন ছাড়া কিছু নয়। গতকাল রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ প্রস্তাব গৃহীত হয় বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ঢাকায় আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের যেসব দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে তাদের প্রতিনিধিত্বকারী পার্লামেন্টের যেসব সদস্য অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির সভায় তাঁদের অভিনন্দন জানানো হয়। কিন্তু একই সঙ্গে বিস্ময় প্রকাশ করা হয়। যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং নাগরিকদের মানবাধিকার লুণ্ঠিত, হত্যা, গুম, গ্রেপ্তার ও মিথ্যা মামলায় জনগণ জর্জরিত সেই দেশে আইপিইউ’র সম্মেলন একটা প্রহসন ছাড়া কিছু নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদের সাবেক স্পিকার জমির উদ্দীন সরকার বলেন, আইপিইউর সদস্যরা নিজ নিজ দেশের মানুষের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের জনগণের কোনো প্রকৃত প্রতিনিধিত্ব নেই। যাঁরা প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তারা সবাই ভুতুড়ে ভোটারদের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেছেন, আইপিইউ সদস্যদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করেন। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের নৈতিক সমর্থন এ দেশে সত্যিকারের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0
  • Small Guide to 100 percent free Revolves 29 40 free spins no deposit required Incentives Within the Better Casinos Canada

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD