বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক!

এপ্রিল ৩, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন শাখা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতামত চেয়েছে। বিটিআরসির মতামত পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার।
আজ সোমবার শ্যাম সুন্দর সিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে চিঠি এসেছে। আমরা বিটিআরসির মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেব।’
তবে সচিব বলেন, এভাবে ফেসবুক বন্ধ রাখার বিষয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সমর্থন করে না।

এদিকে টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির মতামত চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সারওয়ার আলম।

বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। এখন এটা নিয়ে বসব। এর কারিগরি দিকসহ নানা বিষয়ে কথা বলে আমাদের মতামত দেব।’ তিনি আরও বলেন, এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন তাই এ বিষয় ইতিবাচক নেতিবাচক দেখার সুযোগ নেই। আমরা শুধু কারিগরি দিকটাই পর্যালোচনা করব।’

জানা গেছে, গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে।

ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়। ওই চিঠিতে রাত বারটা থেকে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়টি উঠে এসেছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
slide

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD