রবিবার, মার্চ ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশের বর্বর হামলা

জুলাই ২৬, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মতে, মঙ্গলবার রাতে আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় নামাজ আদায় করতে আসা মুসলিমদের ওপর হামলা করেছে ইসরাইলি পুলিশ। পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেটে অন্তত ১৩ ফিলিস্তিনি আহত হয়।

রাতের বেলায় নামাজরত ফিলিস্তিনিদের ওপর এ বর্বরোচিত হামলা চালায় ইসরাইলি পুলিশ।

উল্লেখ্য, মারাত্মক গোলাগুলির ঘটনায় গত সপ্তাহে ইসরাইল কর্তৃপক্ষ আল-আকসা মসজিদটি বন্ধ করে দিলে পশ্চিম তীর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দুইদিন পর আল-আকসা মসজিদটি পুনরায় খোলা হয় কিন্তু মসজিদের দরজায় ইসরাইলি বাহিনী মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ করে আসছে এবং মসজিদের বাইরে নামাজ আদায় করছে।

ইতোমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলি হামলায় ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে পশ্চিম তীরে এক হামলায় তিনজন ইসরাইলি নিহত হয়।

প্রথমে ইসরাইল ডিটেক্টরগুলো অপসারণ করতে অস্বীকার করে, নিরাপত্তা ব্যবস্থাগুলো বিশ্বজুড়ে অন্যান্য পবিত্র স্থানে পরিচালিত পদ্ধতির অনুরূপ দাবি করে।

পরে আন্তর্জাতিক সমালোচনা ও চাপের মুখে ইসরাইলের নিরাপত্তা পরিষদ সোমবার রাতে মেটাল ডিটেক্টর অপসারণের সিদ্ধান্ত নেয়।

জেরুজালেম মুসলিম, ইহুদী ও খ্রিস্টানদের জন্য পবিত্র এবং আল-আকসা মসজিদটি মক্কা ও মদিনা শহরের পর ইসলামী বিশ্বের তৃতীয় মহাপবিত্র স্থান।

আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে    (ভাষান্তর: RTnn)

সম্পর্কিত সংবাদ

Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
Home Post

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD