রবিবার, আগস্ট ৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

চাপের মুখে বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতির পদত্যাগ- ভারতীয় পত্রিকা

নভেম্বর ১৩, ২০১৭
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

শেষ পর্যন্ত পদত্যাগ করলেন বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা। শুক্রবার কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন মারফত রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ষোড়শ সংশোধনী বাতিল করায় বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামি লিগের রোষের মুখে পড়েছিলেন সিনহা। শনিবার দুপুর ঢাকার বঙ্গভবন থেকে জানানো হয়েছে, সিনহা পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনও প্রধান বিচারপতি পদত্যাগ করেননি। ২০১৫ সালে ১৭ জানুয়ারি বাংলাদেশের প্রথম হিন্দু প্রধানবিচারপতি হন এসকে সিনহা। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়াদ ছিল তাঁর।

সম্প্রতি ষোড়শ সংশোধনীতে অনুমোদন দেয় বাংলাদেশ সংসদ। সেই সংশোধনী বাতিল করেন প্রধান বিচারপতি। পাশাপাশি তাঁর পর্যবেক্ষণের কপি তুলে দেওয়া হয় ওয়েবসাইটে। বিচারব্যবস্থায় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে মত দিয়েছিলেন সিনহা। আর সেটাই মেনে নিতে পারেননি শেখ হাসিনার দলের নেতা-মন্ত্রীরা।

চাপের মুখে ছুটি নিতে বাধ্য হন সিনহা। ৩ অক্টোবর থেকে ছুটি নেন তিনি। ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মেয়ের কাছে যান। এরপরই তাঁর বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক বেনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। অস্ট্রেলিয়া থেকে আর দেশে ফেরেননি তিনি। কানাডায় আর এক মেয়ের বাড়ি যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন রাষ্ট্রপতির উদ্দেশে পদত্যাগপত্র জমা দেন।

(ভারতীয় পত্রিকা জি নিউজের অনলাইনে প্রকাশিত রিপোর্ট)

প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • শুভ হিজরি নববর্ষ ১৪৪৫

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্রসফায়ার উত্থান করেছিলো স্বৈরাচারী শেখ মুজিব

    0 shares
    Share 0 Tweet 0
  • আবারো সমালোচনায় ইসলাম বিদ্বেষী ও নারীলিপ্সু সেই নাহিদ রেইন্স!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD