মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘প্লিজ নির্বাচন বয়কট করবেন না’

অক্টোবর ২৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে এটা জনগণেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। জাতীয় ও গণতন্ত্রের স্বার্থে আমরা চাই, সব দল নির্বাচনে আসুক। আমাদের অনুরোধ- প্লিজ নির্বাচন বয়কট করবেন না।’

সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দলের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজ্জাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, শাম্মী আহমেদ, দেলোয়ার হোসেন, অসীম কুমার উকিল, হারুনুর রশীদ, রোকেয়া সুলতানা, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বিএনপি নেত্রীর বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি (সুষমা স্বরাজ) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সাথে দেখা করেছেন। বিএনপির সাথে দেখা করে, আগামী নির্বাচনে সবার অংশগ্রহণে হওয়ার কথা বলেছেন। তাতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আশাবাদী হয়েছেন। আমরাও সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নিবার্চন চাই।

সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ২৫ সিট পাবে-মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা কি ২৫ সিট দেয়ার মালিক? কার ভাগ্যে কতটি সিট তা ঠিক করবেন আল্লাহ।

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, আমরা সেনা মোতায়নের বিরুদ্ধে নই। আমাদের বক্তব্য হলো- সেনা মোতায়েন প্রয়োজনে হলে, আইন অনুযায়ী নির্বাচন কমিশন কোথাও করতে চাইলে তা করতে পারে। আমরা বিরোধিতা করিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে সুষমা স্বরাজের বক্তব্যে নিজেদের আশাবাদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি যে আশ্বাস দিয়েছেন তাতে আমরা আশাবাদী। তিনি জোর দিয়ে বলেছেন মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতেই হবে। তিনি কোনো দ্বিধা না করেই কফি আনান কমিশনের সুপারিশমালা বাস্তবায়নে জোর অভিমত ব্যক্ত করেছেন।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD