মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘরে রোহিঙ্গাদের লুণ্ঠিত মাল

সেপ্টেম্বর ২৩, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য নেওয়ার পথে লুট করা একটি ট্রাকের কিছু মালামাল গতকাল শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে। কক্সবাজার শহরতলির ঝিলংজা খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইদ্রিসের ঘর থেকে এসব লুণ্ঠিত মাল উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রহিম উদ্দিন জানিয়েছেন, মোহাম্মদ ইদ্রিস ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার জহির মিয়া কাজল গত রাতে জানান, বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহর থেকে একটি ত্রাণবাহী ট্রাকে উখিয়া-টেকনাফে রোহিঙ্গাদের বিতরণের জন্য ত্রাণসামগ্রী নেওয়া হচ্ছিল। ট্রাকটি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা খাদ্যগুদামসংলগ্ন এলাকায় পৌঁছলে এক দল সন্ত্রাসী অস্ত্রের মুখে সেটি ছিনতাই করে। ট্রাকটি ছিনতাইয়ের পর পাশের পাহাড়ের আড়ালে নিয়ে মালামাল লুট করে নেয় সন্ত্রাসীরা।

গোপন সূত্রে খবর পেয়ে একটি গোয়েন্দা সংস্থার কর্মীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার ও গ্রাম পুলিশের দল নিয়ে গত রাতে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালের বেশ কিছু পরিমাণ উদ্ধার করেন। অভিযান চালানো হয় ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্ম ইদ্রিসের ঘরে।

এ সময় তিনি পালিয়ে যান। পরে তাঁর ঘর থেকে লুণ্ঠিত চাল, পানির বোতল, খাবার স্যালাইনসহ বিপুল পরিমাণ মাল উদ্ধার করা হয়।

সূত্র: কালেরকণ্ঠ

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD