শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

‘শিগগিরই ডাক আসবে প্রস্তুতি নিন’

এপ্রিল ২৩, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

শিগগিরই ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক লড়াই’ এর ডাক আসবে জানিয়ে সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘জনগণ পরিবর্তন চায় এবং বিএনপিকেই তারা অলটারনেটিভ (বিকল্প) মনে করে।’

রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।

ঢাকাস্থ সিরাজগঞ্জের ছাত্রদলের সাবেক নেতাদের ব্যানারে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিএনপির নেতাকর্মী ও শরিক দলগুলোর উদ্দেশে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সাহসিকতার সঙ্গে খালেদা জিয়ার নেতৃত্বে আমাদেরকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সাংগঠনিকভাবে দলকে আরও সুসংহত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘শিগগিরিই ডাক আসবে। প্রস্তুতি নিন সেই গণতান্ত্রিক লড়াইয়ের অংশগ্রহণের। সেই লড়াই হবে বিজয়ের লড়াই।’

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, জনগন নানা কষ্টে র্জজরিত। তারা পরিবর্তন চাচ্ছে। সেজন্য  ভূমিকম্পের ওপর ছেড়ে দেয়া তো চলবে না। আমাদের নিজেদের চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাকশাল করার জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আসতে ২১ বছর লেগেছে। এবার অত্যাচারের মাত্রা আরও বেশি। জোর করে ক্ষমতায় না থাকলে ভোট হলে ক্ষমতায় আসতে কত বছর লাগবে এর হিসেব নেই।

বিএনপির সহ প্রচার সম্পাদব আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবদুল খালেকসহ ঢাকায় সিরাজগঞ্জের ছাত্রদলের সাবেক নেতারা বক্তব্য দেন।

প্রসঙ্গত, ১০ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতে একটি নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে গেলে আদালত বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্মীয় কারণে নয়, মুসলিম বিদ্ধেষ থেকেই গো রক্ষার জিগির

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD