সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

‘বুকে নৌকা নিয়ে ধানের শীষে ভোট না দিয়ে উপায় ছিল না’

এপ্রিল ১, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

কুমিল্লায় বুকে নৌকা মার্কা নিয়ে ধানের শীষে ভোট দেয়ার কৌশল নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নোমান বলেন, ‘বলতে পারেন- সরকারি দলের লোকজন সিল মারার পরও কীভাবে ধানের শীষ জিতল? এজন্য আমাদের কৌশল নিতে হয়েছিল।’

‘আমাদের ভোটাররা বুকে নৌকা প্রতীক নিয়ে ধানের শীষে ভোট দিয়েছে। এই কৌশলে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ধানের শীষ প্রার্থীকে জিতিয়েছে’ যোগ করেন তিনি।

এসময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘সিইসি বলেছিলেন- কোনো অবস্থাতেই তিনি মাথা নত করবেন না। কিন্তু তিনি তার কথা রক্ষা করতে পারেননি।’

তিনি বলেন, ‘নির্বাচনে আমরা জিতেছি ঠিক। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আমরা ৩০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিততাম।’

জাতীয় গণতান্ত্রিক আন্দোলন ‘মহান মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। দলের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মিসেস সাবিরা নাজমুল, ফরিদ উদ্দিন, ভিপি ইব্রাহিম প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD