বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কামাল মজুমদারের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি ডা.শফিকুর রহমানের

ডিসেম্বর ১৩, ২০১৮
in Home Post, slide, জাতীয়, নির্বাচন '১৮, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

নির্বাচনী আচরনবিধি লংঙ্ঘন করে ঢাকা-১৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার দেয়া আপত্তিকর বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মামলার জালে আটকা পড়তে যাচ্ছেন তিনি।

নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষিত প্রার্থীদের গত ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ১০ ডিসেম্বর ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানকে জড়িয়ে আচরণ বিধি লংঙ্ঘন করে কামাল আহমেদ মজুমদার আপত্তিকর বক্তব্য প্রদান করেন। তিনি ডা.শফিকুর রহমানকে মিরপুর এলাকায় ঢুকতে দেয়া হবে না। তাকে কুখ্যাত রাজাকার উল্লেখ করে ব্যক্তিগতভাবে মানহানি করার চেষ্ঠা করেন। ডা. শফিকুরের নেতা-কর্মীদেকেও রাজাকার বলে একটা একটা করে ধরে আইনের আওতায় আনার ঘোষণাও দেন তিনি।

নির্বাচন কমিশন ডা. শফিকুর রহমানকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিয়েছেন, কিন্তু, কামাল আহমেদ মজুমদার তাকে কিভাবে নির্বাচনী এলাকায় ঢুকতে না দেয়া ও অবাঞ্ছিত ঘোষণা করতে পারে? এমনি প্রেক্ষাপটে ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে আওয়ামীলীগ মনোনীত এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘন ও মানহানির মামলার প্রস্ততি নিচ্ছেন ।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী লস্কর মো. তসলিম জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান দু-একদিনের মধ্যে ঢাকা-১৫ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী কামাল আহমেদের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনী আচরন বিধি লংঙ্ঘন ও মানহানির মামলা করবেন।

আজ ১২ ডিসেম্বর বিকাল ৪ টায় রাজধানীর সেগুন বাগিচার ঢাকা জেলা বিভাগীয় রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে কামাল আহমেদের বক্তব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছেন ডা. শফিকুর রহমান। লিখিত অভিযোগে ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ধারা-১১, উপধারা(ক) এর উল্লেখ করে কামাল আহমেদ মজুমদারের বক্তব্যকে আচরনবিধি লংঙ্ঘন বলে দাবি করে নির্বাচনী এলাকার আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নির্বাচন কমিশনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। এসময় সামাজিক মাধ্যমে প্রকাশিত কামাল আহমেদের বক্তব্যের ভিডিও’র লিংকও সংযুক্ত করে দেয়া হয়।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD