সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

সৌদি আরব একঘরে হয়ে যাবে: ইরান

নভেম্বর ৭, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

সৌদি আরব মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে প্রতিদিন বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং এই প্রক্রিয়া চলতে থাকলে এক সময় দেশটি একঘরে হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুললাহ খামেনির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি।

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রধানমন্ত্রী ইমাদ আল-খামিসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ড. বেলায়েতি বলেন, মধ্যপ্রাচ্য অথবা মুসলিম বিশ্বের কোথাও না কোথাও প্রতিদিন সৌদি আরব ষড়যন্ত্র করছে। এই অপতৎপরতার কারণে দেশটি একসময় নিজেই একঘরে হয়ে পড়বে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা বেশ টালমাটাল। এরই মধ্যে প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনার পারদ দিন দিন বাড়ছেই।

এ অবস্থায় রোববার ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র সৌদি প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী রিয়াদের বিমানবন্দরের কাছে আকাশেই ধ্বংস করে দেয়।

তবে এই ক্ষেপণাস্ত্র ইরানই হুথি বিদ্রোহীদের সরবরাহ করেছে দাবি করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘এটা সরাসরি সামরিক আগ্রাসন। সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধের শামিল।’

এ অবস্থায় ইরানের পক্ষ থেকে পাল্টা সৌদি আরবের বিরুদ্ধে মুসলিম দেশগুলোতে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হলো।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD