রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘ক্লোজ রেঞ্জ থেকে গুলি করা হবে চোখ বরাবর’

জুলাই ২২, ২০১৭
in Top Post, ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

কামরুল আহসান নোমানী

কোন দাবী আদায়ে রাজপথে নামবেন? কাঁদানে গ্যাস, মরিচের গুড়ো, জলকামান নিয়ে পুলিশ আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। বন্দুকের তপ্ত বুলেট আপনাকে এফোঁড় ওফোঁড় করে দেবে। জনির বুকে মাত্র সতেরটা গুলি করা হয়েছিল। ঝাঁঝরা হয়ে গিয়েছিল ছেলেটার বুক।

ক্লোজ রেঞ্জ থেকে গুলি করা হবে চোখ বরাবর।

সিদ্দিকুর বেঁচে আছে কিন্তু সারাজীবনের জন্যে তার পৃথিবী হয়ে গেছে অন্ধকার!

বিরোধীমতের মানুষগুলোকে তো সর্বদাই আতংকে থাকতে হয়। তারা নড়লেও বিপদ, না নড়লেও বিপদ। মামলা-হামলা লেগেই থাকে। বিএনপির মহাসচিবের নামেই আটাত্তরটা মামলা! খালেদা জিয়াকে এইবয়সেও প্রতিসপ্তাহে আদালতে হাজিরা দেওয়ার জন্যে আদালতে যেতে হয়। বিরোধীমতের প্রতিটা মানুষের মাথার উপরে অদৃশ্য সুতোয় ঝুলতে থাকে গুম হওয়ার আতংক। কখন কার দরজায় কালো পোশাকধারী বাহিনী হাজির হয়ে যাবে কেউ জানেনা।

সরকার বিরোধী না হলেই যে আপনার বিপদ নেই এমন না। আছে। টিএনও তারিক সালমানের কথাটাই ভাবুন না। কী সৃজনশীল উপায়েই না ভদ্রলোক চেটেছিলেন, কিন্তু লাভ হল কই? তার চেয়েও বড় চাটাবাজের কাছে ধরা খেয়ে গেলেন। হ্যাঁ শেষপর্যন্ত টিএনও ভদ্রলোক ছাড়া পেয়েছেন, যিনি মামলা করেছেন তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন। কিন্তু এতে তো আর তারিক সালমানের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে নিয়ে যাবার অপমান মুছে যাবেনা। তারিক সালমান বেঁচে গেছেন সরকার এডমিন ক্যাডারদের ঘাঁটাতে চায়না স্রেফ সে কারণে। আওয়ামীলীগ যে উপায়ে নির্বাচন করতে চাচ্ছে তাতে নির্বাচনে তারিক সালমানদের না হলে চলবেনা। একজন তারিক সালমানের জন্যে তাই শখানেক সাজুদের বলি দেওয়া যায়। আওয়ামীলীগ এই ইক্যুয়েশন বুঝে বলেই আওয়ামীলীগ। আওয়ামীলীগ এই ইক্যুয়েশন বুঝে বলেই একটা অনৈতিক সরকার নিয়েও দিব্যি চারটা বছর কাটিয়ে দিতে পেরেছে।

একটু বেশী সাহস দেখাতে গেলে আপনি হয়ে যাবেন নুরু ভাই। বউ আর বাচ্চাদের মাঝখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মানুষটাকে। পরেরদিন সকালে নদীর তীরে মিলেছিল লাশ। পেছন মুড়ি করে হাত বাঁধা, শার্ট দিয়ে চোখ প্যাঁচানো। শার্টটা ছিল নুরু ভাইর।

আপনি বুদ্ধিজীবিমহলের কেউ হলে হয়ে যাবেন ফরহাদ মজহার। পুরো ঘটনাটাকেই কেমন নাটক বানিয়ে দিল সরকার! তবুও ফরহাদ মজহার সাহেবের ভাগ্য ভাল। বেঁচে ফিরেছেন। হয়ে যেতে পারতেন ইলিয়াস আলী। ইলিয়াস আলীর সন্তানেরা বাবার কবর জেয়ারত করার সুযোগটুকুও পাননাই।

এই সরকার আপনার মুক্তভাবে কথা বলার সূযোগ রাখেনি। বাক স্বাধীনতা? হে হে। এইটা আবার কি জিনিস? ৫৭ ধারায় রুদ্ধ আমার আপনার কথা বলার অধিকার। আওয়ামীলীগ আপনার জন্যে প্রতিবাদের কোন জায়গা রাখেনি।

আয়রনি হচ্ছে, আওয়ামীলীগ আসলে তাদের নিজেদের জন্যেও কোন জায়গা রাখেনি।
(Kamrul Ahsan Nomani এর ফেসবুক থেকে)

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD