রবিবার, মার্চ ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভাতিজার বদলে ছেলেকে উত্তরসূরি বানালেন সৌদি বাদশাহ

জুন ২১, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

সৌদি আরবের বাদশা তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে নতুন ক্রাউন প্রিন্স করেছেন। ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে সরিয়ে দিয়েছেন তিনি। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বাদশা সালমান এ বিষয়ে একটি আদেশ (ডিক্রি) জারি করেছেন। এখন বাদশার উত্তরসূরি হবেন তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমান। ক্রাউন প্রিন্স হিসেবে তিনি মোহাম্মেদ বিন নায়েফের স্থলাভিষিক্ত হলেন।

ডিক্রিতে আরও বলা হয়, ৩১ বছর বয়সী প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপপ্রধানমন্ত্রী হবেন। তিনি একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন।

মোহাম্মদ বিন সালমান (বামে) ও মোহাম্মেদ বিন নায়েফ। ছবি: এএফপি

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ৫৭ বছর বয়সী মোহাম্মেদ বিন নায়েফকে অভ্যন্তরীণ নিরাপত্তাপ্রধানের (স্বরাষ্ট্র) পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

সৎভাই আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর ২০১৫ সালের জানুয়ারিতে সিংহাসনে অধিষ্ঠিত হন ৮১ বছর বয়সী বাদশা সালমান।

সিংহাসনে বসার কয়েক মাসের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল আনেন বাদশা। তখন তিনি ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্স করেন। ছেলে মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স করেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫
slide

ভয়েস অব আমেরিকা বন্ধের বার্তা কী?

মার্চ ১৯, ২০২৫
Home Post

কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

মার্চ ১৬, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD