রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভারতই বেশি চাপে থাকবে : মাশরাফি

জুন ১৫, ২০১৭
in Home Post, অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলগুলোকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিতে টাইগারদের প্রতিপক্ষ ভারত। দৃশ্যতই এই ম্যাচে চাপে থাকবে টাইগার শিবির। ফেভারিটের তকমা সেঁটে যাওয়া দলগুলোকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে মাশরাফির দল। গোটা বিশ্বই তাকিয়ে থাকবে তামিম-সাকিবদের দিকে। তবে টাইগার দলপতি বলছেন ভিন্ন কথা। মাশরাফি জানালেন, বাংলাদেশ নয়, সেমিফাইনালে চাপে থাকবে ভারত। কারণটা খোলাসা করেছেন ম্যাশ। শত কোটি জনগণের প্রত্যাশা নিয়ে ফাইনালে ওঠার লড়াই করবে ভারত। তাই চাপটা কোহলির দলের উপরই বেশি থাকবে।

বার্মিংহামের এজবাস্টনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘’আমরা জীবনে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতে যাচ্ছি। দারুণ একটা অনূভূতি এটা। আমার কাছে মনে হচ্ছে খেলোয়াড়রা খুবই উজ্জীবিত, এই ধরনের একটা টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছি আমরা। এই ম্যাচটি অন্য আর-১০টা ম্যাচের মতো খেলতে পারলে আমাদের জন্যই ভালো হবে। মানে নির্ভার হয়ে খেলতে হবে, তবেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’

সেমিফাইনালে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘আমরা একটা একটা করে ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েই এখানে এসেছিলাম। এখন আমরা সেমিফাইনালে উঠেছি। আমি মনে করি, আমরা যদি এই ম্যাচটাও সেমিফাইনাল না ভেবে অন্য যেকোনো ম্যাচের মতো খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো।’
সেমিফাইনালে খেলার আগে বাংযলাদেশ দল কোনো চাপ অনুভব করছে কি না জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘এটা আমাদের ইতিহাসের প্রথম সেমিফাইনাল। তাই চাপ তো থাকবেই। তবে সেভাবে হিসাব করলে আমাদের চেয়ে ভারতই বেশি চাপে থাকবে। কারণ তাদের কোটি কোটি দর্শক রয়েছে। আর দেশটির মানুষ ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে।’

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD