রবিবার, মার্চ ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

উত্তর কোরিয়াকে একাই মোকাবেলা করা সম্ভব : ট্রাম্প

এপ্রিল ৩, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় একাই পদক্ষেপ নিতে পারে তার দেশ।

 

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিন্যানশিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, “চীন যদি উত্তর কোরিয়ার সাথে সমস্যা মোকাবেলায় ব্যবস্থা না নেয় বা যদি পিয়ংইয়ং এর ওপর যথেষ্ট চাপ সৃষ্টি না করে তাহলে যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নিতে পারে।”

 

চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের প্রথম সাক্ষাতে উত্তর কোরিয়ার সাম্প্রতিক মিসাইল পরীক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

 

এই সপ্তাহেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাত করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

“উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। আর চীনকেই সিদ্ধান্ত নিতে হবে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় আমাদের তারা সাহায্য করবে কিনা। যদি চীন সাহায্য করে তাহলে তাদের জন্যই সেটি অনেক মঙ্গলদায়ক, আর যদি না করে তাহলে সেটি কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না” – ফিন্যানশিয়াল টাইমসকে বলেছেন ট্রাম্প।

 

তবে উত্তর কোরিয়াকে মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

 

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে।

 

গত মাসেই শক্তিশালী রকেট প্রযুক্তি তৈরির দাবি জানিয়েছে উত্তর কোরিয়া। ওই রকেট পরীক্ষার ঘোষণার সময় নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পূর্ব এশিয়া সফর করছিলেন।

 

উত্তর কোরিয়া বলছে, এই প্রযুক্তি তাদের মহাকাশ কর্মসূচিতে ব্যবহার করা হবে, তবে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা যে এই প্রযুক্তিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ব্যবহার করা হতে পারে।

 

সূত্র : বিবিসি

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫
slide

ভয়েস অব আমেরিকা বন্ধের বার্তা কী?

মার্চ ১৯, ২০২৫
Home Post

কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

মার্চ ১৬, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD