• যোগাযোগ
শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

তিনি সব খুনিদের দয়ার সাগর!

জুন ২, ২০১৮
in slide, Top Post, মতামত
Share on FacebookShare on Twitter

জুনায়েদ আব্বাসী

আপনি কি খুনি-সন্ত্রাসী? কয়টা খুন করেছেন? ১০-১৫টা। শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় আপনার নাম এসে গেছে। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত সন্ত্রাসীদের গডফাদারদের মধ্যে আপনিও একজন। ইতিমধ্যে আপনার নামে কয়েকটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে। সংবাদপত্রগুলোর শিরোনাম হয়ে গেলেন আপনি।

আপনাকে নিয়ে সারাদেশে হইচই পড়ে গেছে। ধরার জন্য র‌্যাব-পুলিশ হন্য হয়ে খুঁজছে আপনাকে। সংবাদপত্রে প্রথম পাতায় শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় আপনার ছবি ও নাম দেখে নিশ্চয় খাওয়া-ঘুম হারাম হয়ে গেছে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে আপনার পরিবারের সদস্যদেরও। ১০ খুনের শাস্তি নিশ্চিত মৃত্যুদণ্ড।

চিন্তার কোনো কারণ নেই। চোখ বন্ধ করে একটু ভাবুন। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, মন্ত্রী-এমপি বা ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে কোনো আত্মীয় আছে কি না। নিশ্চয় কেউ না কেউ আছে। ব্যাস, আপনি নিশ্চিত থাকুন গ্রেফতার হলেও আপনার কোনো সমস্যা নেই।

নিম্ন আদালত আপনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনার সব পাপ মোচনের জন্য বঙ্গভবনেতো একজন বসা আছেন। তিনি হলেন জাতির মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি সকল আইন-কানুনের উর্ধ্বে। তার ওপর ভরসা রাখুন। তিনি সকল খুনিদের জন্য দয়ার সাগর। তিনি আপনাকে শুধু ক্ষমা করেই দিবেন না, ওই যে আপনাদের গডফাদার তোফায়েল আহমেদ যোসেফ। তার মতো বিদেশে চলে যাওয়ারও সুযোগ করে দেবেন।

এই সুসংবাদটি পাওয়ার পর নিশ্চয় আপনার টেনশন কমেছে। ঘুম-ঠিকমতো শুরু করেছেন। আপনাকে নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল সেটাও আর নেই। এবার আপনি নিশ্চিত মনে মানুষ খুন করে যান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ যতদিন বেঁচে আছেন, আপনিও ততদিন বেঁচে থাকবেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD