শুক্রবার, মে ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদা ‘দেশনেত্রী’ থেকে এখন ‘বিশ্বনেত্রী’

মার্চ ১৬, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

• খালেদা রাজপথে নামলে সরকার তছনছ হয়ে যাবে 

• চট্টগ্রামে খালেদাকে ‘দেশমাতা’ উপাধি দেন নেতারা

• খালেদার নেতৃত্বে সরকার গঠন করবে বিএনপি

সরকার মনে করেছিল, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী করে বিএনপিকে তছনছ করে দেবে। কিন্তু তাদের পরিকল্পনা বুমেরাং হয়ে গেছে। খালেদা জিয়া এখন ‘দেশনেত্রী’ থেকে ‘বিশ্বনেত্রীতে’ পরিণত হয়েছেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের নুর আহমেদ সড়কে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিএনপি জনসভার ডাক দিয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন লালদীঘির পরিবর্তে কাজীর দেউড়ির নুর আহমেদ সড়কে জনসভা করার অনুমতি দেয়।

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় বক্তব্য দেন মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সরকারকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সরকার কথা বলতে চায় না। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভর করেছে।

ফখরুল আরও বলেন, খালেদা জিয়া রাজপথে নামলে সরকারের তখতে তাউস তছনছ হয়ে যাবে বলেই তাঁকে অন্যায়ভাবে নির্জন প্রকোষ্ঠে বন্দী রাখা হয়েছে। আজ গণতন্ত্র ও মানবাধিকার লুট হয়ে গেছে। জনগণের আন্দোলনের মাধ্যমে লুট হওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার মনে করেছিল খালেদা জিয়াকে বন্দী করে বিএনপিকে তছনছ করে দেবে। কিন্তু তাদের পরিকল্পনা বুমেরাং হয়ে গেছে। খালেদা জিয়া এখন ‘দেশনেত্রী’ থেকে ‘বিশ্বনেত্রীতে’ পরিণত হয়েছেন। মোশাররফ সমাবেশে খালেদা জিয়াকে ‘দেশমাতা’ উপাধি দিয়ে সবাইকে দুই হাত তুলতে বলেন। নেতা-কর্মীরা হাত তুলে তাতে সমর্থন দেন। এরপর মোশাররফ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে এবং আগামী দিনে সরকার গঠন করবে।

বিপদে বন্ধুর পরিচয়, কিন্তু ভারত এ পরিচয় দেয়নি

মওদুদ আহমদ বলেন, যে দেশে প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়, সে দেশে আইনের শাসন থাকে না। সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না। ১০ লাখ রোহিঙ্গার ভার এই চট্টগ্রামবাসীর ওপর পড়বে। তিনি বলেন, বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু বাংলাদেশের এ বিপদে ভারত বন্ধুর পরিচয় দেয়নি। এ সরকার না চাইতে ভারতকে অনেক কিছু দিয়েছে। অথচ রোহিঙ্গা ইস্যুতে তারা ভারতের সমর্থন পায়নি। মওদুদ জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি কারও কাছে খালেদা জিয়ার মুক্তি ভিক্ষা চায় না। বিএনপির হাজার হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হচ্ছে, তাঁদেরও মুক্তি আমরা চাই না। গণতন্ত্রকে মুক্ত করার পর আমরা সবাইকে মুক্ত করে আনব।’

আবদুল মঈন খান বলেন, জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনও চট্টগ্রাম থেকে শুরু হলো।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৬ কোটি মানুষ খালেদা জিয়ার পক্ষে, গণতন্ত্রের পক্ষে। বর্তমান সরকার স্বৈরতন্ত্র ও বাকশালের পথে হাঁটছে। তাদের সঙ্গে জনগণ নেই। এ কারণেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়, জনগণকে ভয় পায়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD