বুধবার, আগস্ট ১২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ফ্লোরিডার স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ১৭

ফেব্রুয়ারি ১৫, ২০১৮
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ব্রোওয়ার্ড অঞ্চলের শেরিফ স্কট ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এক সংবাদ সম্মেলনে শেরিফ জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয়েছে ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় তাকে বহিষ্কার করা হয়েছিল। আর স্কুলটির সুপারিন্টেড জানিয়েছেন, সেখানে সর্বনাশ ঘটে গেছে।

এর আগে সিএনএন’র খবরে আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রের বরাত দিয়ে অন্তত ১৭ জনের মৃত্যুর কথা জানানো হয়। খবরে বলা হয়েছে স্থানীয় সময় বুধবার বেলা তিনটার কিছু আগে গোলাগুলির খবর পেয়ে অভিযান শুরু করে আইনশৃঙ্খলাবাহিনী। গোলাগুলির শুরুর পর শিক্ষার্থী ও কর্মকর্তারা এদিকওদিক ছোটাছুটি করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে স্কুলটির সুপারিন্টেড বলেছেন, আমাদের ধারণা ঘটনায় দায়ী ব্যক্তি স্কুলটির সাবেক ছাত্র। তাকে আটক করেছে পুলিশ।

ব্রোওয়ার্ড অঞ্চলের শেরিফ স্কট ইসরায়েল ওই ঘটনায় জড়িত বন্দুকধারীকে আটকের তথ্য নিশ্চিত করে এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে পাঠানোর তথ্য জানিয়েছিলেন। একাধিক প্রাণহানির কথা বললেও তখন কোনও সংখ্যা নিশ্চিত করেননি তিনি।

ফ্লোরিডার সিনেটর বিল নেলসন স্কুলের সুপারিন্টেড ও এফবিআই প্রতিনিধির মধ্যে আলাপের বরাত দিয়ে ফক্স নিউজকে বলেছেন এই ঘটনায় অনেকেই মারা গেছেন।

নিকোলাস বাল্টজার নামের ওই স্কুলের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন ঘটনা শুরুর সময় ত্রিকোণমিতি ক্লাসে ছিলেন তিনি। স্কুল ছুটির দশ মিনিট আগেই ফায়ার এলার্ম বেজে ওঠে। শিক্ষার্থীরা পালাতে শুরু করলে ছয়টি গুলির শব্দ শুনেছেন বলে জানান তিনি। সব শিক্ষার্থী স্কুলের পেছন দিকে পালাতে শুরু করে জানিয়ে নিকোলাস বলেন, এসব শব্দ ছিল খুব কাছের।

হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি লিন্ডসে ওয়াল্টার জানিয়েছেন, ঘটনা সম্পর্কে প্রেসিডেন্টকে জানানো হয়েছে। এছাড়া ঘটনা পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0
  • মাদরাসাশিক্ষা সম্পর্কে আপনি কতটুকু জানেন?

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD