শুক্রবার, মে ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

হেফাজত আমিরের সঙ্গে বাইতুল মুকাদ্দাস খতিবের বৈঠক

জানুয়ারি ২৯, ২০১৮
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের খতিব আল্লামা ড. আবু উমর ইয়াকুব আল আব্বাসী। পরে তিনি দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেন।

রোববার সন্ধ্যায় তিনি মাদ্রাসায় এসে পৌঁছলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভ্যর্থনা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি মাদ্রাসায় প্রবেশ করে প্রথমে হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে তিনি মাদ্রাসার সদ্যনির্মিত বড় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করেন। নামাজ আদায় শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে আরবিতে বক্তব্য রাখেন। এ সময় তার পাশে মঞ্চে বসে বাংলায় তরজমা করেন হাটহাজারী মাদ্রসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (স.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তিনি এ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তার উত্তরসূরিদের ওপর দায়িত্ব অর্পিত হয় তাবলিগের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার। এরই ধারাবাহিকতায় দাওয়াতে তাবলিগের মাধ্যমে ভারতবর্ষে প্রতিষ্ঠা লাভ করে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আর ওই দেওবন্দ মাদ্রাসার আদলে কয়েক যুগ পরে প্রতিষ্ঠা লাভ করে হাটহাজারী মাদ্রাসা।

রাত সাড়ে ৮টার দিকে তিনি মাদ্রাসায় নৈশভোজে অংশ নেন বলে জানান হেফাজত আমিরের তনয় ও মাদ্রাসার সহকারী শিক্ষক সচিব আনাস মাদানী। নৈশভোজ শেষে রাত ৯টার দিকে তিনি চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার তিনি বাংলাদেশে আসেন। গত দুই দিন তিনি কক্সবাজার এলাকায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং হেফাজতের শানে রেসালাত সম্মেলনে অংশ নেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD