• যোগাযোগ
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

মেয়রপ্রার্থী সেলিম উদ্দিনের সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জানুয়ারি ১২, ২০১৮
in slide, Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) উপনির্বাচনের মেয়রপ্রার্থী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মু. সেলিম উদ্দিনের সৌজন্যে রামপুরাতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রামপুরা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে স্থানীয় ছাত্র এবং যুবকদের নিয়ে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী দলকে ট্রপি প্রদান করা হয়। ট্রপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন।

পুরস্কার প্রদানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, শরীর চর্চার পাশাপাশি খেলাধূলা মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু উপযুক্ত মাঠ ও স্থানের অভাবে রাজধানীর কর্মব্যস্ত মানুষগুলো ইচ্ছা করলেও সেই বিনোদনের সুযোগ পাননা। অল্পকিছু খেলার মাঠ থাকলেও দেখভালের অভাব ও অবৈধ দখলদারিত্বের কারণে সেগুলোও নগরবাসীর হাতছাড়া।

সেলিম উদ্দিন প্রতিশ্রুতি দেন, নগরবাসী তাকে মেয়র হিসেবে নির্বাচিত করলে তাদের বিনোদনের জন্য খেলার মাঠসমূহ দখলমুক্ত করবেন এবং নতুন খেলার মাঠ তৈরি ও গাছ লাগিয়ে সেগুলোতে সবুজায়ন করবেন। মেয়র নির্বাচিত হলে ফ্রেন্ডস ক্লাবের মত ক্লাবগুলোর সমাজকল্যাণমূলক কার্যক্রমকে উৎসাহিত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা বরাদ্ধ করবেন বলেও প্রতিশ্রুতি দেন জামায়াতের মনোনীত এই মেয়রপ্রার্থী।

প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের চেয়ারম্যান ডা: ফখরুদ্দিন মানিক, সদস্য সচিব এফ এ ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান এস এইচ ইমাম, প্রশিক্ষণ সম্পাদক মনিরুজ্জামান শামীম, যুব বিষয়ক সম্পাদক এ এস ফরহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস. ইসলাম, আইন সম্পাদক এস এম মনিরুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য হাফিজুর রহমান, আব্দুল আজিজ ভূঁইয়া, মাওলানা আবুল হাসনাত পাটোয়ারী, ছাত্র প্রতিনিধি আতিকুল ইসলাম, গোলাম মর্তুজা, রাসেল, হাবিব প্রমুখ।

উল্লেখ্য, মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন হতে যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে মু. সেলিম উদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তফসিল ঘোষণার আগে থেকেই ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্তমান বিশ্বের সফলতম স্বৈরশাসক

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD