• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন মাহাথির!

জানুয়ারি ৭, ২০১৮
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য দেশটির ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নাম ঘোষণা করেছে বিরোধীদলীয় জোট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ রোববার প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে মনোনয়ন দিয়েছে বিরোধীদলীয় জোট।

প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের জনপ্রিয় নেতা আনওয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া ইউএমএনওর নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির অভিযোগে বিতর্কিত। আর দল থেকে পদত্যাগ করা নিয়ে রাজাক সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরকে হুমকিও দিয়েছিলেন। এ কারণেই বিরোধীদলীয় জোট আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে মাহাথিরকেই যোগ্য বিবেচনায় মনোনয়ন দিয়েছে। নির্বাচনে বিরোধী দল জিতলে মাহাথির হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী।

বিরোধীদলীয় জোটের সম্মেলনে দলের মহাসচিব সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে পাকাতান হারাপান জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মাহাথির নির্বাচন করবেন। এ ছাড়া পিপলস জাস্টিস পার্টির প্রেসিডেন্ট আনওয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল উপপ্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD