• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা

জানুয়ারি ৩, ২০১৮
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

দেশি মদের লাইসেন্স আটকে রেখে নেওয়া ঘুষের দুই লাখ টাকাসহ যশোরের এক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ নাজমুল কবীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক।

বুধবার বিকালে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২৯ জুন শেখ মহব্বত আলী নামে দেশি মদের নিবন্ধিত এক ব্যবসায়ী লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলে নাজমুল কবীরের তিন লাখ টাকা ঘুষ দাবি করেন।

“ঘুষ দিতে সম্মত না হওয়ায় ওই কর্মকর্তা নিবন্ধনটি আটকে রাখেন। পরে অভিযোগকারীর অনুরোধে ঘুষের পরিমাণ কমিয়ে দুই লাখ টাকা চাইলে তিনি ওই টাকা দিয়ে দুদকের কাছে অভিযোগ করেন।”

এর পর দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল ওই টাকাসহ তাকে গ্রেপ্তার করে বলে প্রনব জানান।

নাসিম আনোয়ার বলেন, “দুপুরে টুটুল ঘুষের দুই লাখ টাকা নাজমুল কবিরের অফিসে গিয়ে তার কাছে হস্তান্তর করেন। নাজমুল কবির ওই টাকা নিয়ে নিজের টেবিলের ড্রয়ারে রাখেন।

“অভিযান চালিয়ে ওই উপপরিচালকের ড্রয়ার থেকে দুই বান্ডিলে দুই লাখ উদ্ধার করা হয়।”

এবিষয়ে দুর্নীতি দমন কমিশনের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন।

কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম জানান, আটক নাজমুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্র: বিডিনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD