বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আদৌ কি ফেরত পাঠানো হবে রোহিঙ্গাদের?

ডিসেম্বর ৩, ২০১৭
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

মিয়ানমারের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে বলা হলেও আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উন্নত জীবনযাপনের জন্য রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে আগামী ছয় মাসের মধ্যে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী-২ শিবিরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ভাসানচরে অবকাঠামো নির্মাণকাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী। বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধের কাজ সম্পন্ন হলে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু হবে। রোহিঙ্গারা এ দেশে যত দিন থাকবে, তত দিন তাদের খাদ্য ও মানবিক সেবা দেওয়া হবে।

এর আগে গত ২৩ নভেম্বর রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের ইউনিয়ন মিনিস্টার চ টিন্ট সোয়ে স্বাক্ষর করেন। তবে সমঝোতার বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সেদিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জয়েন্ট ওয়াকিং গ্রুপ তিন সপ্তাহের ভেতর গঠন করা হবে। এছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য দ্বিপক্ষীয় ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলার পর আজকের ওবায়দুল কাদেরের বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকসহ মানুষের মনে সেই চুক্তি নিয়ে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে সই হওয়া সেই চুক্তিতে কি রয়েছে সেটা জানায়নি সরকার।

এর আগে এই চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কী চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া এই চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করে পত্রিকায় অনেক প্রতিবেদনও প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে বলা হয় মিয়ানমারের ইচ্ছা অনুযায়ীই চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে জলাঞ্জলি দেয়া হয় বাংলাদেশের স্বার্থকে। দুই মাসের কথা বলে এখন ছয় মাসের মধ্যে ভাসানচর দ্বীপে পাঠানোর কথা বলায় চুক্তির প্রতি মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের সেই সন্দেহই সত্য প্রমানিত হয়েছে। রোহিঙ্গাদের আদৌ মিয়ানমারে ফেরত পাঠানো হবে কিনা সেটা নিয়েই এখন নতুন করে সংশয় দেখা দিয়েছে।

জানা যায়, বাংলাদেশে ২৫ বছর ধরে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গা নয়, ২০১৬ সালের অক্টোবরের পর থেকে এ পর্যন্ত আসা ৭ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। রাখাইনে ফেরানোর পর শুরুতে রোহিঙ্গাদের নিজেদের বাড়ি বা এর কাছাকাছি নয়, রাখা হবে একটা নির্দিষ্ট জায়গায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ইচ্ছা অনুযায়ী, ’৯২ সালের চুক্তির মতোই এবারের প্রত্যাবাসন চুক্তি সই করেছে দুই দেশ।

আরো জানা যায়, এ দেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে ফেরত নেওয়া; অস্থায়ী শিবির নয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রত্যাবাসন শেষ করা; রোহিঙ্গাদের তাদের বাড়ি বা আদিনিবাসের কাছাকাছি কোথাও রাখা ইত্যাদি বিষয়ে সই হওয়া চুক্তিতে কিছুই উল্লেখ নেই।

সম্পর্কিত সংবাদ

slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD