সোমবার, জুন ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘নদী-ভূমি দখলের মতো ব্যাংক দখল হচ্ছে’

নভেম্বর ২৭, ২০১৭
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, নদী ও ভূমি দখলের মতো বাংলাদেশের ব্যাংক খাতেও ‘দখলদারিত্ব’ চলছে।

সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলনের সমাপনী দিনের একটি অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক খলীকুজ্জমান বলেন, “দেশে নদী দখল ও ভূমি দখলের মতো ব্যাংকিং খাতেও দখলদারিত্ব চলছে, যার কোনো বিচার হচ্ছে না।”

“এ ধরনের ঘটনা সমাজের সর্বত্র বিরাজমান। এর প্রভাব পড়ছে সমাজ ব্যবস্থায়। দিনে দিনে সমাজে অসমতা তৈরি হচ্ছে, বৈষম্য বাড়ছে।” বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ কেলেঙ্কারির মধ্যে সম্প্রতি বিভিন্ন ব্যাংকে একটি শিল্প গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও আলোচনায় রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে খলীকুজ্জমান বলেন, “দখলদারিত্ব বলতে আমি আব্দুল হাই বাচ্চুর মতো ব্যাংকারদের লুটপাটের বিষয়টি বোঝাতে চেয়েছি। এরকম আরও অনেক ব্যাংকার বা ব্যক্তি আছেন, যারা ব্যাংকের অর্থ লুটপাট করছে।”

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল হাই বাচ্চু; ঋণ কেলেঙ্কারিতে ব্যাংকটির ধুকতে থাকার মধ্যে চাপের মুখে তাকে পদত্যাগ করতে হয়।

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির তদন্তে বাচ্চুর সংশ্লিষ্টতা না পাওয়ার কথা শুরুতে জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন। দুদকের ওই মামলায় গত অগাস্টে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক শুনানিতে বাচ্চুকে আসামি না করায় উষ্মা প্রকাশ করে; তখন দুদককে সতর্কও করা হয়। এরপর সম্প্রতি দুদক ওই বিষয়ে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বাচ্চুকে তলব করে।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিপদ বুঝতে পেরে কাদেরের দৌড়াদৌড়ি শুরু

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD