রবিবার, জুলাই ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ফেসবুকে নবী সা: কে কটুক্তি করে পোষ্টের কথা স্বীকার করেছে টিটু রায়

নভেম্বর ২১, ২০১৭
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন টিটু রায়।

রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার টিটু রায়কে আদালতে হাজির করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে এতথ্য জানা গেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে টিুটু রায়কে কারাগারে পাঠানো হয় বলেও জানা যায়।

মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৫ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের স্থানীয় আলমগীর নামে এক ব্যবসায়ী গঙ্গাচড়া থানায় আইসিটি আইনে এ মামলা দায়ের করেন।

এ নিয়ে গত ১০ নভেম্বর (শুক্রবার) ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোরে টিটুকে গ্রেফতারের পর গঙ্গাচড়া থানা থেকে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • লকডাউন মানে গরিবের ‘পেট’ ডাউন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD