শুক্রবার, মে ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সেনাবাহিনী ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না

নভেম্বর ১৭, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

সেনাবাহিনী মোতায়েন ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আজ শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় বলেন, আগামী নির্বাচনে সেনা মোতায়েন ছাড়া কোনোভাবে নির্বাচন হবে না। সেনাবাহিনীকে নির্বাচনের আগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে, অন্যথায় নির্বাচন হবে না। কোনো দেশে সংসদ বহল রেখে কোনো সংসদ নির্বাচন হয় না। এ দেশেও ৫ জানুয়ারির মত নির্বাচন আর হবে না এবং হতে দেওয়া যাবে না।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ নামের একটি সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, আওয়ামী লীগ যদি ৫ জানুয়ারির নির্বাচন দেশে আবার করতে চায়, তাহলে যেকোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। আমরা দেশে বিশৃঙ্খলা করতে চাই না। কেউ যদি বিশৃঙ্খলা করে, তাহলে দেশের জনগণকে পাশে রেখে আমরা তাদের প্রতিহত করব।

আলোচনা সভায় জাতীয় নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমিন সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD