মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আ.লীগে কিছু পরগাছাও আছে: কাদের

নভেম্বর ১৭, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে শুধু আদর্শিক কর্মী না, কিছু কিছু পরগাছাও আছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সাংবাদিকদের পাঠানো চিরকুটের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল শাখায় স্বীকৃতি পাওয়ায় মহিলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আজ সকালে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি পক্ষ ছিল দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের অনুসারী, অপরটি দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের অনুসারী। সকালের ওই ঘটনায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া ও প্রায় ২০টির মতো মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, লালবাগের ঘটনায় যারা শৃঙ্খলা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে দু-একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি বলেন, দল ক্ষমতায় থাকলে আদর্শিক কর্মীদের সঙ্গে কিছু পরগাছাও থাকে।

অন্য কোনো সরকারের আমলে দলীয় কর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ইতিহাস নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, অতীতে অনেক দলের নেতা-কর্মী অনেক অপরাধ করে পার পেয়ে গেছে। এসব দল কখনো অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আওয়ামী লীগ সব সময় কারও বিরুদ্ধে অভিযোগ পেলে শুধু সাংগঠনিক নয়, প্রশাসনিক ব্যবস্থাও নিয়েছে। সে জন্য সংসদ সদস্য হয়েও কারাগারে থাকা, মন্ত্রী হয়েও আদালতে হাজিরা দেওয়ার ঘটনা দেখা যায়।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ভেঙে দেওয়া হয়েছে, এমন একটি গুজবের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলের কোনো শাখার কমিটি ভেঙে দেওয়ার একমাত্র ক্ষমতা রাখেন দলীয় সভাপতি। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কোনো কমিটি ভেঙে দিতে পারে না। যদি কেউ এমন করে, তাহলে সেটি কার্যকর হবে না এবং গ্রহণযোগ্য হবে না।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজ তিনি (খালেদা জিয়া) আদালতে গিয়ে বারবার বলেছেন তিনি নাকি ন্যায়বিচার পাবেন না। তাহলে আপনার কি আদালতের ওপর আস্থা নেই?’

খালেদা জিয়াকে আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, নির্দোষ হয়ে থাকলে বিচারকাজকে বিলম্বিত করবেন না। আদালতকে সাহায্য করুন। প্রতিটি আত্মপক্ষ সমর্থন বক্তব্য এত দীর্ঘ করবেন না। আদালতের প্রতি আস্থা রাখুন, সরকার কোনো বিচারপ্রক্রিয়ায় বাধা দেয়নি, দেবে না।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD