• যোগাযোগ
মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে বিএনপিকে ২৩ শর্ত!

নভেম্বর ১১, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

২৩ শর্তে আগামীকাল রোববার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন অনুমতির বিষয়টি জানতে সংশ্লিষ্ট দপ্তরে যান। সেখানে ২৩ শর্তে তাঁদের অনুমতি দেওয়ার পত্র তুলে দেওয়া হয়।

বিএনপির এক নেতা জানান, শর্তগুলোর মধ্যে আছে সোহরাওয়ার্দী উদ্যানের নির্দিষ্ট এলাকার বাইরে কোনো মাইক ব্যবহার করা যাবে না, বিকেল পাঁচটার আগেই অনুষ্ঠান শেষ করতে হবে, ঢাকার প্রধান সড়কে অবস্থান নেওয়া যাবে না, বড় কোনো মিছিল নিয়ে সমাবেশে যাওয়া যাবে না প্রভৃতি।

গতকাল শুক্রবার বেলা তিনটায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে। ওই দলের সদস্যরা মঞ্চের স্থান নির্ধারণ করাসহ সরেজমিনে উদ্যানের অবস্থা দেখেন।

প্রায় দুই বছর পর এটি রাজধানীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা। সর্বশেষ ২০১৬ সালের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছিলেন তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে এই সমাবেশ হয়। এরপর ওই বছরের (২০১৬) ১৪ এপ্রিল (১ বৈশাখ) দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেন খালেদা জিয়া।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD