• যোগাযোগ
শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘ওই কন্ঠস্বর আমার নয়, আ.লীগ নেতা শাহাদাত হোসেন সাকার’

অক্টোবর ৩০, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় প্রকাশিত অডিওর কণ্ঠস্বর নিজের নয় বলে দাবি করে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ওই শাহাদাত আমি নই, ওই কণ্ঠস্বর ফেনীর ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন ওরফে সাকার।

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাহাদাত হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ফেনীর কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। গাড়িবহরে হামলাকারীরা সরকারদলীয় সন্ত্রাসী বলে তিনি অভিযোগ করেন।

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি বলেন, অসুস্থ রাজনীতি ও সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাকার কণ্ঠকে বিকৃত করে বিএনপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।

তার দাবি, ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ফেনীতে চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা করেছে, যা স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন।

তিনি জানান, হামলাকারীদের মধ্যে রয়েছেন সোনাগাজী জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন, ফেনী কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ, সরসদী মাদরাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ, ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা বেলাল, শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভুইয়া ও তার গানম্যান সুমন, ইউনিয়ন যুবলীগকর্মী মানিক।

হামলার মূল দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা ও ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকার। সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন দাবি করেন, ফেনীতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নিয়ে একটি অনলাইন পত্রিকা তার ছবি দিয়ে অপপ্রচার চালিয়েছে। এটি ভিত্তিহীন, বানোয়াট ও কারসাজিপূর্ণ। ফেনীর হামলায় জড়িতদের নাম ও ছবি বিভিন্ন পত্র-পত্রিকায় ও টিভিতে প্রকাশিত হয়েছে। চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকুর নামের জায়গায় তার নাম দিয়ে এই অপপ্রচার চালানো হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার করছে।

তিনি বলেন, ৩০ বছরের রাজনৈতিক জীবনে কাউকে মারা তো দূরের কথা, চড়-থাপ্পড়ের নির্দেশ দেইনি। আমি সব সময় রাজনীতির সুষ্ঠু ধারায় বিশ্বাসী এবং পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি। আমার কণ্ঠ দেশবাসী চেনে ও জানে। বিভিন্ন মিডিয়ার টকশোতে আমি সব সময় কথা বলে আসছি। দৈনিক খবর ২৪ ডট কম অনলাইন পত্রিকা আমার ছবি ও কণ্ঠ বলে যে অডিও প্রকাশ করেছে, আমি সেই শাহাদাত নই। আমি এর নিন্দা জানাচ্ছি। ওই সংবাদে যে অডিও ও ভিডিও টেপ প্রকাশ করা হয়েছে, ওই ব্যক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এ ছাড়া ওই অনলাইনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি দেলোওয়ার হোসেন, নগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, আশরাফ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী প্রমুখ।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD