সোমবার, মে ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘ওপরের নির্দেশ আছে, কেউ রেহাই পাবে না’

অক্টোবর ২৯, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সময় সাংবাদিকদের সেখান থেকে সরে যেতে বলেন হামলাকারীরা।

হামলার শিকার সাংবাদিকরা ফেনীর লালপুরের একটি খাবার হোটেলে গেলে সেখানে ক্ষমতাসীন দলের একদল নেতাকর্মী বলেন, ‘আপনারা এখান থেকে চলে যান। ওপরের নির্দেশনা আছে। নইলে বড় ধরনের বিপদ পড়বেন। কেউ রেহাই পাবে না।’

পরে এই হুমকির মুখে সাংবাদিকরা না খেয়ে হোটেল ত্যাগ করেন।

শনিবার বিকাল পৌনে ৫টার দিকে ফেনীর মোহাম্মদ আলী বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে গণমাধ্যম কর্মীদেরও মারপিট ও গাড়ি ভাঙচুর কর।

হামলাকারীরা প্রকাশ্যে লাঠি হাতে গাড়ির সামনে গ্লাস ভাংচুর করতে থাকে। বিএনপি মহানগর দক্ষিণসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গাড়িও ভাংচুর করা হয়।

বিকাল ৪টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফেনীর সার্কিট হাউসে পৌঁছে। বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রম করার সময় স্থানীয় একদল যুবক ব্যারিকেড দিয়ে সাংবাদিকদের গাড়ি ভাংচুর করে।

একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও  বৈশাখী টেলিভিশন, একুশে টিভি, বাংলাভিশন, এটিএন নিউজের গাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্রথম আলো, ডেইলি স্টারের একটি মাইক্রোবাসও হামলারমুখে পড়ে। একাত্তর টিভির আলোকচিত্রী আলম হোসনে, সিনিয়র প্রতিবেদন শফিক আহমেদ গুরুতর আহত হয়েছেন। কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, যুগান্তর, যায়যায়দিন, গাজী টিভি, আমাদের সময়, নিউএজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও হামলার শিকার হন। সাংবাদিক পরিচয় দেয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন। একাত্তর টিভির এক কর্মী ভিডিও ধারণ করতে গেলে তিনিও মারধরের শিকার হন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD