শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

জামায়াতের ৮ নেতার বিরুদ্ধে পুলিশের সাজানো অস্ত্র মামলা

সেপ্টেম্বর ৩০, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

রাজধানীর কদমতলী থেকে আটক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, মহানগর নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুইয়া ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ৮ নেতার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক আইনে দুটি মামলা দিয়েছে পুলিশ।

বিশেষ ক্ষমতা আইনে এই দুটি মামলায় আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ড দাবি করে পুলিশ। শুনানি শেষে ঢাকা সিএমএম কোর্টের ১১ নং আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ ৮ জনকে প্রত্যেক মামলায় ৩ দিন করে মোট ৬ দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলা নং ৭০/৯/১৭ ও ৭১/৯/১৭।

এদিকে পুলিশ এজাহারে উল্লেখ করেছে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৭টি ককটেল/বোমা, ৩টি চাপাতি, ২টি ছোরা, ১২টি জিহাদি বই উদ্ধার করেছে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃত নেতারা সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা করার সময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।  সেসময় এসব ককটেল, চাপাতিসহ সরঞ্জামাদি কিছুই তাদের কাছে ছিলোনা।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,  পুলিশ থানায় গ্রেফতারকৃতদের সামনে এসব ককটেল ও চাপাতি সাজিয়ে রেখে সাংবাদিকদের সামনে হাজির করে এবং সাংবাদিকরা সেগুলোর ছবি তুলে ও ভিডিও ধরণ করে।  তিনি বলেন,  একজন মহানগর আমিরের কাছে কি করে ককটেল বা চাপাতি থাকতে পারে?  তাছাড়া তাদের কাছে এগুলো থাকলে তারা পুলিশের সাথে এগুলো দিয়ে মোকাবেলা করেনি কেন?  অস্ত্র সাজিয়ে মিথ্যা মামলা দেয়া পুলিশের অনেক পুরনো ট্রিক্স বলেও দাবি করেন তিনি।

এদিকে অন্যায়ভাবে জামায়াতের শীর্ষ নেতাদেরকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়ায়েত ইসলামী ঢাকা মহানগরী উত্তর। মিছিলশেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মো. তসলিম বলেছেন, সরকার দেশকে একদলীয় বাকশালী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সহ ৮ নেতাকে গ্রেফতার করেছে।

লস্কর মো. তসলিম বলেন, সরকার বিরোধী দল দমনের জন্য বিরাজনীতিকরণের পথ বেছে নিয়েছে। তারা ইতোমধ্যেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। তারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। রাজনৈতিক দল ও সকল নাগরিকের রাজপথে রাজনৈতিক কর্মসূচী পালন সাংবিধানিক অধিকার হলেও সরকার বিরোধী দল ও জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। এমনকি বিরোধী দলের ঘরোয়া বৈঠকগুলোকে গোপন বৈঠক আখ্যা দিয়ে নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে। তিনি নূরুল ইসলাম বুলবুল সহ ৮ নেতার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সরকারকে গণরোষের মুখেমুখি হতে হবে।

উল্লেখ্য, গতকাল রাজধানীর কদমতলী থানার একটি বাসা থেকে পুলিশ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ ৮ শীর্ষ নেতাকে গ্রেফতার করে।  এক বিবৃতিতে জামায়াতের আমির মকবুল আহমেদ এই গ্রেফতারকে অন্যায়মূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নেতাদের নি:শর্ত মুক্তি দাবি করেন।

 

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD