মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

আরাকানে সহিংসতার নেপথ্যে পাকিস্তানি সেনাবাহিনী: চট্টগ্রাম ডিআইজি

সেপ্টেম্বর ২০, ২০১৭
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংসতার পেছনে পাকিস্তান সেনাবাহিনী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান।

তিনি বলেন, পকিস্তানি সেনাবাহিনী এ সহিংসতার নেতৃত্ব দিচ্ছে। আগামী সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে এ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব কীভাবে বিপন্ন করা যায় সেজন্য তারা লেগে আছে।

বুধবার সন্ধ্যায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ প্রাঙ্গণে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) কাজল কান্তি দাস, লক্ষ্মী সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমেদ, র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ ও সদর থানার ওসি লোকমান হোসেন প্রমুখ।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ শহীদ আব্দুল মালেকের শাহদাতবার্ষিকী

    0 shares
    Share 0 Tweet 0
  • গণকবর থেকে রোহিঙ্গাদের লাশ সরিয়ে ফেলছে সেনারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD