মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেপ্টেম্বর ২০, ২০১৭
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগের মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম আজ বুধবার এ পরোয়ানা জারি করেন।

আজ এ মামলার আসামির উপস্থিতি ও অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার আসামি ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাস আদালতে হাজির না হওয়ায় তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে গত ৩১ মে ইমরান ও সনাতনের নাম উল্লেখ করে মানহানির মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী এই নালিশি মামলা করেন।

মামলার আরজিতে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রধান প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ইমরানের নেতৃত্বে বের হওয়া ওই মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে স্লোগান দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD