রবিবার, আগস্ট ৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খাদ্যমন্ত্রীর মিয়ানমার সফর দেশকে লজ্জায় ফেলেছে: জামায়াত

সেপ্টেম্বর ১০, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সস্ত্রীক মিয়ানমার সফর বাংলাদেশ এবং দেশের জনগণকে লজ্জায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের পরিবর্তে থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম বা অন্য কোনও দেশ থেকেও খাদ্য কিনতে পারতো। কিন্তু তা না করে খাদ্যমন্ত্রী মিয়ানমার থেকে খাদ্য কিনতে গিয়ে দেশের জনগণকে ভয়ঙ্কর লজ্জায় ফেলে দিয়েছেন।’

রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জামায়াত সেক্রেটারি আশা প্রকাশ করে বলেন, ‘সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিয়ানমার থেকে খাদ্য ক্রয়ের লজ্জাজনক সিদ্ধান্ত বাতিল করবেন এবং অবিলম্বে খাদ্যমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনবেন।’

শফিকুর রহমান বলেন, ‘খাদ্যমন্ত্রী এর আগে বিদেশ থেকে পচা গম আমদানি করে কুখ্যাতি অর্জন করেছেন। দেশের মানুষ পচা গম কেনার ঘটনার তদন্ত করে খাদ্যমন্ত্রীর বিচার দাবি করেছিল। কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে সে ঘটনা ধামাচাপা দিয়ে পচা গম হজম করতে জাতিকে বাধ্য করেছে।’

জামায়াত নেতা মনে করেন, মন্ত্রীর এ সফর মিয়ানমারের খুনিদের আরও উৎসাহিত করবে এবং এতে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতিই প্রমাণিত হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • শুভ হিজরি নববর্ষ ১৪৪৫

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্রসফায়ার উত্থান করেছিলো স্বৈরাচারী শেখ মুজিব

    0 shares
    Share 0 Tweet 0
  • আবারো সমালোচনায় ইসলাম বিদ্বেষী ও নারীলিপ্সু সেই নাহিদ রেইন্স!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD