• যোগাযোগ
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ডিবি পরিচয়ে এক সপ্তাহে ৪ গুম, জনমনে আতঙ্ক

আগস্ট ৩১, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

কিছু দিন বিরতির পর দেশে আবারো গুম-অপহরণ শুরু হয়েছে। গত ১ সপ্তাহে ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ ৪ জনকে অপহরণ করা হয়েছে।

আইএফআইসি ব্যাংকের শামীম নামের একজন কর্মকর্তাকে গত সপ্তাহে পল্টন থেকে তুলে নিয়ে যায় দুর্র্বৃত্তরা। ৫ দিন পর মঙ্গলবার রাতে তাকে মতিঝিলের কোনো এক জায়গায় চোখ বেঁধে ফেলে দিয়ে যায়।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে বিশিষ্ট ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কে ডিবি পুলিশ পরিচয়ে তুলে গেছে। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারছে না পুলিশ।

এরপর ২৬ আগস্ট ধানমন্ডি লেক থেকে কানাডা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ইশরাক আহমেদ নামে এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। মা-বাবার সঙ্গে ঈদ করতে সে দেশে এসেছিল।

২৭ আগস্ট রাতে অপহরণ করা হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে। নিখোঁজের ৪ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাচ্ছে না তার পরিবার ও দল।

এছাড়া নিখোঁজ ও অপহরণের পর নদী-নালা, খাল-বিল থেকে লাশ উদ্ধারের যেসব ঘটনা ঘটছে সেগুলোও থেমে নেই।

মাত্র এক সপ্তাহের মধ্যে ৪ জন মানুষকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হিন্দু সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা আজ ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কে বের করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে, কল্যাণ পার্টি একটি পরিচিত রাজনৈতিক দল। দলটি ছোট হলেও মহাসচিব আমিনুর রহমানের তৎপরতা ছিল বলিষ্ট। সরকারের দমন নীতিসহ সাম্প্রতিক সব ইস্যুতেই তিনি মাঠে ময়দানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন।

তার অপহরণের ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। সরকার তাকে পরিকল্পিতভাবে গুম করেছে বলেও অভিযোগ করছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এক সপ্তাহের মধ্যে ৪ জন মানুষ নিখোঁজের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, কারা এসব করছে? টাকার জন্য অপহরণকারী চক্র যদি করে থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো খোঁজ পাচ্ছে না কেন? আর আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে অপহরণকারীরা কী করে লুকিয়ে রাখতে পারে?

বিশ্লেষকরা মনে করছেন, এসব গুম-অপহরণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জড়িত। সরকারের ইশারাতেই তারা কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে গুম করেছে।

কেউ কেউ বলছেন, আদালত ও রাজনৈতিক চাপে সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে। এসব গুম-অপহরণের মাধ্যমে সরকার আদালত ও বিরোধীদলকে সতর্ক করতে চাচ্ছে ও তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। যাতে করে তারা সরকার বিরোধী কোনো আন্দোলনে না নামে।

 

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD