শনিবার, জুলাই ১১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ছাত্রলীগ সেক্রেটারির বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

আগস্ট ২৬, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে বিচারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছে।

শনিবার সকালে ভোলা প্রেসক্লাবেও লিখিত অভিযোগের একটি কপি দিয়েছে ধর্ষিতার পরিবার।

ধর্ষিতা ও তার পরিবার সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বিয়ের প্রলোভন দেখিয়ে ভোলার আব্দুর রব মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে। এবিষয়টি রিয়াজকে জানালে সে কাউকে না জানানোর জন্য বলে এবং বিয়ে করার আশ্বাস দেয়। কিন্তু বেশ কয়েকদিন ধরে সে ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বর্তমানে ছাত্রীটি দুই মাসের অন্ত:সত্ত্বা।

এবিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন বলেন, এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। সিনিয়র নেতারা আছেন, তারা বলবেন।

ভোলা সদর মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মীর খায়রুল কবীর বলেন, এখন পযর্ন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, এধরনের কোন ঘটনা ঘটলে এবং দলীয় নিয়ম শৃংঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটলে দোষিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • Enjoy 100 percent free Slots From the Ports From Las vegas Online casino

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Casino

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD