• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ইমরান সরকারের ওপর আবারও হামলা

আগস্ট ১৮, ২০১৭
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

রাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর আবারও হামলা করেছে একদল দুর্বৃত্ত। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এর আগে গতকাল বিকেলে শাহবাগ মোড়ে হামলার শিকার হয়েছিলেন ইমরান। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন শেষে তাঁর ওপর হামলা করা হয়েছিল।

ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, গতকালের হামলার প্রতিবাদে আজ বিকেল চারটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। কিন্তু পুলিশ তাদের সেই কর্মসূচি পালন করতে দেয়নি। কর্মসূচি পালন করতে না পেরে তাঁরা ১০-১২ জন যখন হেঁটে পরিবাগের দিকে যাচ্ছিলেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে আসার সঙ্গে সঙ্গে ১৫-২০ জন লোক অতর্কিতে তাঁদের ধাওয়া দেয়। তাঁরা দৌড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেন।

ইমরান এইচ সরকার বলেন, হামলাকারীরা ইটপাটকেল ছুড়েছে। তবে কেউ আহত হননি।

ইমরান এইচ সরকার বলেন, এর আগে আদালত প্রাঙ্গণে তাঁর ওপর হামলার করেছিলেন ছাত্রলীগের কর্মীরা। তাঁরা হুমকি দিয়ে রেখেছিলেন, যেখানে তাঁকে পাবেন, টুকরো টুকরো করা হবে। ইমরান বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরাই বৃহস্পতিবার ও শুক্রবার তাঁর ওপর হামলা করেছেন।

এদিকে বৃহস্পতিবার ইমরান এইচ সরকারের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানায় একটি মামলা করেছেন গণজাগরণ মঞ্চের কর্মী নাসির উদ্দিন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ওই মামলা করা হয়। ঘটনাটি তাঁরা খতিয়ে দেখছেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD